চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনরায় চালু হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এক দিনের বন্ধের পর শুক্রবার রাত থেকে পুনরায় চালু হয়েছে বিশ্বের পঞ্চম ব্যস্ততম লন্ডনের হিথ্রো বিমানবন্দর।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ২১ মার্চ রাতে এক বিবৃতিতে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিবৃতিতে উল্লেখ করা হয়, বিমানবন্দরের কর্মীবাহিনী এবং বিদ্যুৎ পরিষেবা কর্মীদের নিরলস প্রচেষ্টার ফলে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।

শুক্রবার হিথ্রো বিমানবন্দরে ১ হাজার ৩৫১টি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের কথা ছিল, যাতে প্রায় ২ লাখ ৯১ হাজার যাত্রী যাত্রার কথা ছিল। তবে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই ফ্লাইটগুলো হিথ্রোর পরিবর্তে ব্রিটেন ও ইউরোপের অন্যান্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।

হিথ্রো বিমানবন্দরের শীর্ষ নির্বাহী থমাস রয়টার্সকে জানান, শুক্রবার সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হয়েছে এবং শনিবার থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। তিনি বিমানবন্দর বন্ধ থাকায় যাত্রীদের ক্ষতির জন্য ক্ষমা চেয়েছেন এবং তাদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার বিমানবন্দরের কাছে একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার কারণে হিথ্রো বিমানবন্দর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে, যার ফলে ফ্লাইট পরিচালনা কার্যত অসম্ভব হয়ে পড়ে। এ ঘটনায় যাত্রী ও বিমান সংস্থাগুলো ব্যাপক ভোগান্তির শিকার হন।

প্রাথমিক তদন্তে পুলিশ নাশকতার কোনো প্রমাণ না পেলেও ফায়ার সার্ভিস বিভাগের ধারণা, সাবস্টেশনে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হিথ্রো বিমানবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT