চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকসভার নিরাপত্তা ইস্যু: ৩১ এমপি বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
লোকসভার অধিবেশনে এমপিরা উপস্থিত, নিরাপত্তা ব্যবস্থা কঠোর. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সংসদের নিরাপত্তা লঙ্ঘন করে অধিবেশনে ঢুকে পড়ে ২ যুবকের বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনাকে কেন্দ্র করে দেশটির সংসদের শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য ৩১ এমপিকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ ১৮ ডিসেম্বর সোমবার ভারতের সংসদের নিরাপত্তা লঙ্ঘন করে অধিবেশনে ঢুকে পড়ে ২ যুবকের বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনাকে কেন্দ্র করে দেশটির বিরোধী দলগুলোর সাংসদদের প্রতিবাদে উত্তাল হয় লোকসভা। তারই মাঝেই আজ দেশটির সংসদ থেকে বহিষ্কার হন ৩১ জন সংসদ সদস্য।

গত সপ্তাহে ১৩ ডিসেম্বর বুধবার ভারতের সংসদে ২ জন যুবক ঢুকে পড়ে। তাদের হাতে ছিল ক্যানিস্টার। এর সাহায্যে তারা সংসদ কক্ষের চারদিক হলুদ ধোঁয়ায় ছেয়ে ফেলে। এভাবে সংসদের ভিতর বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ে নিরাপত্তা ইস্যুতে ভারতের ক্ষমতাসীন দলকে দায়ী করে বিরোধীরা। আজও সংসদে বিরোধীদের সেই ক্ষোভ চলতে থাকে।

এর মাঝেই ভারতের সংসদ থেকে বহিষ্কার হন জনপ্রিয় বাঙালি রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি শীতকালীন অধিবেশনে বাকি সময়ের জন্য বহিষ্কার হন। তিনিসহ ৩১ সাংসদ আজ ভারতের সংসদ থেকে বহিষ্কার হয়েছেন। তালিকায় রয়েছেন তৃণমূলের কাকলী ঘোষ দস্তিদার, সৌগত রায়, শতাব্দী রায়সহ আরও অনেকেই।

ভারতের সংসদে অধিবেশন চলাকালীন সংসদ সদস্য বা এমপিদের বহিষ্কার হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও দেশটির বহু সাংসদ চলমান অধিবেশন থেকে বহিষ্কার হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপিক্যানিস্টারনিরাপত্তা লঙ্ঘনবহিষ্কারভারতলোকসভালোকসভার শীতকালীন অধিবেশনসংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬

আজ ২২ শ্রাবণ: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

আগস্ট ৬, ২০২৬

দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

আগস্ট ৬, ২০২৬

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT