চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২৩, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা অংশ নিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি অংশগ্রহণ করে না। তিনি বলেন, বিএনপিও পার্টিসিপেট করে না, জামায়াতও করে না, আওয়ামী লীগও করবে না। একজন বিএনপি নেতা নির্বাচন করতে পারেন, তবে তিনি সেখানে নির্দলীয় প্রার্থী হিসেবে অংশ নেবেন।

Banglabid

জাহেদ উর রহমান আরও বলেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পূর্ণ নির্দলীয় ভিত্তিতে এবং দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে। ফলে সেখানে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রশ্ন আসে না। তিনি জানান, অতীতে কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, যদি তিনি কোনো অপরাধে জড়িত না থাকেন এবং তার বিরুদ্ধে কোনো মামলা না থাকে, তাহলে ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন।

তবে নির্বাচনে কোনো দলীয় ব্যানার, স্লোগান বা রাজনৈতিক কর্মসূচি ব্যবহার করা যাবে না বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগডা. জাহেদ উর রহমানপ্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টাস্থানীয় সরকার নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT