চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাদখোলা বাসে প্যারেড করবে লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল ফুটবল দল চ্যাম্পিয়নশিপ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার ম্যাচ হাতে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। টটেনহ্যাম হটস্পারকে ৫-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত হয় লিভারপুলের। জয়ের উদযাপনে ছাদখোলা বাসে প্যারেড করবে ক্লাবটি। আগামী ২৬মে হবে প্যারেড, জানিয়েছে লিভারপুল।

লিভারপুলের সিটি কাউন্সিলর লিয়াম রবিনসন আনুষ্ঠানিকভাবে প্যারেড করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শেষ ম্যাচ খেলার পরেরদিন প্যারেডের আয়োজন করা হবে।

প্যারেডের আমন্ত্রণ জানিয়ে রবিনসন বলেছেন, ‘আমরা আনন্দের সাথে লিভারপুল ফুটবল ক্লাবকে পুরো শহরে আগামী ২৬মে প্যারেড করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। লিভারপুলের শিরোপা জয়ের মিছিল ফুটবলের চেয়েও বেশিকিছু- এটি আমাদের শহরের গর্ব, আবেগ এবং সম্প্রদায়ের চেতনার উদযাপন।’

২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ১৫ কিলোমিটারের প্যারেড করেছিল লিভারপুল। ২০২২ সালে কারাবাও কাপ ও এফএ কাপ জয়ের পর একই পথ ধরে প্যারেড হয়েছিল। এবারও সেই ১৫ কিলোমিটারের প্যারেড হবে। প্যারেড অ্যালার্টন মেজ থেকে শুরু হবে কুইন্স ড্রাইভে গিয়ে শেষ হবে।

রোববার আর্নে স্লটের দল টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ২০তম শিরোপা জিতেছে। ১৫ পয়েন্টের স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে লিভারপুল। দুইয়ে থাকা আর্সেনাল পরের সবগুলো ম্যাচ জিতলেও ছুঁতে পারবে না অলরেডদের। তাদের হাতে এখনও চারটি ম্যাচ বাকি আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলটটেনহ্যামলিড স্পোর্টসলিভারপুলস্লট
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT