ফুটবল

গ্রীষ্মের দলবদলে খরুচে ক্লাব লিভারপুল, আয় বেশি লেভারকুসেনের

লিভারপুল ফুটবল সমর্থকদের সমর্থন ও উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুল ফুটবল ক্লাবের সমর্থকরা স্টেডিয়ামে জোড়ালো উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউরোপে ক্লাব ফুটবলে বিরতির মাঝেই চলছে ফুটবলারদের দলবদল। ক্লাবগুলো পছন্দের খেলোয়াড়কে নিতে কাড়ি কাড়ি অর্থ ঢালছে। আবার ফুটবলার বিক্রি করেও আয় হচ্ছে ক্লাবগুলোর। দলবদল এখনও শেষ হয়নি। নতুন ১৩ ফুটবলারকে আনতে ইংলিশ ক্লাব লিভারপুল এ পর্যন্ত সবচেয়ে বেশি ২৪৫ মিলিয়ন ইউরো খরচ করেছে। অন্যদিকে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন এ পর্যন্ত ১৩ ফুটবলারকে বিক্রি করে সবচেয়ে বেশি আয় করেছে।

লিভারপুল ৬ ফুটবলারকে বিক্রি করে আয় করে ৬৩ মিলিয়ন ইউরো। আয় ব্যয়ে তারাই এবার সবার ওপরে। আরেক ইংলিশ ক্লাব চেলসি আছে তাদের পিছনেই। ফুটবলার বিক্রি করে তাদের দ্বিতীয় সর্বোচ্চ আয় ১২১ মিলিয়ন ইউরো। চেলসি ৮ ফুটবলার ছেড়ে দিয়ে নতুন ২২ ফুটবলারকে স্টামফোর্ড ব্রিজে নিয়ে আসে। নতুন ২২ ফুটবলারকে আনতে তারা খরচ করেছে ১২২ মিলিয়ন।

দুই খরুচে ইংলিশ ক্লাব লিভারপুলের পরেই সবচেয়ে বেশি খরচ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা ১৬৭ মিলিয়ন ইউরো খরচ করে নতুন ৭ ফুটবলারকে দলে এনেছে।

দলবদলের বাজারে লিভারপুল বরাবরই সীমিত খরচ করে। শেষ দশ মৌসুমের পরিসংখ্যান সমন্বয় করলে দেখা যায়, সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি, ম্যানচেস্টার সিটি ও মানচেস্টার ইউনাইটেড। যেখানে লিভারপুল আছে আটে। গত মৌসুমে ক্লাবটি জিতেছে ২০তম লিগ শিরোপা।

নিজেদের অবস্থানকে জানান দিতে ও আগামী মৌসুমের জন্য পরিকল্পনা নিয়েই দলবদলের বাজারে খরচ করে চলছে লিভারপুল। ১৬ জুন থেকে শুরু হয়েছে দলবদল, শেষ হবে ১ সেপ্টেম্বর।

বিষয়:রিয়াল মাদ্রিদ লিভারপুল লেভারকুসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…