চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইচ্ছাকৃত আমাকে ফাঁসানো হচ্ছে: সালাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মোহাম্মেদ সালাহ

মোহাম্মেদ সালাহ

লিভারপুলের অন্যতম ভরসার নাম মোহাম্মেদ সালাহ। গেল মৌসুমেও ছিলেন দলের সর্বোচ্চ গোলদাতা। এবার প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হলেও মাঝপথে কিছুটা ছন্নছাড়া হয়ে পড়েছে ৩৩ বর্ষী মিশরীয় তারকার পারফরম্যান্স। শেষ চার ম্যাচে তাকে রাখাও হয়েছিল বেঞ্চে। এসবের জন্য সালাহর দাবি, কেউ ইচ্ছাকৃত তাকে দল থেকে বাদ দেয়ার চেষ্টা করছে।

চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগে বেশ ভুগছে লিভারপুল। এমন অবস্থার জন্য আঙুল উঠেছে সালাহ দিকে। শনিবার রাতে লিডস ইউনাইটেডের সাথে ৩-৩ গোলে ড্র করেছে দলটি, এদিন বেঞ্চে ছিলেন সালাহ।

পরে মুখ খুলেছেন সালাহ, তার মতে এসবের জন্য তাকেই দায়ী করা হচ্ছে। বলেছেন, ‘আমাকে ইচ্ছাকৃত ফাঁসানো হচ্ছে। আমার কাছে খুবই পরিষ্কার যে কেউ একজন চেয়েছে সব দোষটা আমার উপর চাপাতে। অনেকবার বলেছি, আমার কোচের সঙ্গে সম্পর্ক ভালো। কিন্তু হঠাৎ সে সম্পর্কই আর নেই।’

‘জানি না কেন, কিন্তু আমার চোখে মনে হচ্ছে, কেউ একজন আমাকে ক্লাবে চাইছে না। আমার মনে হচ্ছে ক্লাবই আমাকে ফাঁসাচ্ছে। এমনই অনুভব করছি। খুবই পরিষ্কার কেউ সব দোষ আমার উপর চাপাচ্ছে।’

‘এই ক্লাবকে সবসময় সমর্থন করব। আমার বাচ্চারাও করবে। আমি এই ক্লাবকে ভীষণ ভালোবাসি এবং সবসময়ই ভালোবাসব। মনে করি না আমি সমস্যার কারণ। এই ক্লাবের জন্য অনেক কিছু করেছি। আমাকে প্রতিদিন আমার জায়গার জন্য লড়াই করে যেতে হচ্ছে এমনও নয়। আমি সেটা অর্জন করেছি। আমি কারো চেয়ে বড় নই, কিন্তু আমার জায়গাটা প্রাপ্য।’

লিভারপুলের হয়ে ৪২০ ম্যাচে সালাহ গোল করেছন ২৫০টি। গেল মৌসুমে ২৯ ম্যাচে করেছেন ৩৪ গোল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬

শাইখ সিরাজের সাথে ইরির বাংলাদেশ প্রধানের সাক্ষাত

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশগামীদের দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT