চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরের জন্য ‘কিছুই করেননি’ সালাহ: সাবেক কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ২১, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, পুসকাস অ্যাওয়ার্ড ও দুবার আফ্রিকান সেরা ফুটবলারের পুরস্কার, কি নেই তার ঝুলিতে। কিন্তু সব তো ঐ ক্লাব জার্সিতে! জাতীয় দল মিশরের হয়ে কি করেছেন মোহাম্মেদ সালাহ? সেই প্রশ্ন তুলেছেন সাবেক ফুটবলার ও মিশরীয় কোচ হাসান শেহাতা।

২০০৬ থেকে ২০১০, টানা তিন মৌসুম মিশরকে আফ্রিকান কাপ অব নেশনস শিরোপা জিতিয়েছেন শেহাতা। পরে ২০১৪-১৫ মৌসুমে করিয়েছেন কোচিং, জিতেছেন সিএএফের বর্ষসেরা কোচের পুরস্কার। সালাহকে নিয়ে কথা বলার যোগ্যতা তিনি ভালোভাবেই রাখেন। রাখঢাক না রেখে তাই বলেই ফেললেন, মিশরের জন্য কিছুই করেননি লিভারপুল তারকা।

‘আমি দুঃখিত যে এটা আমাকে বলতে হচ্ছে, মোহাম্মেদ সালাহ জাতীয় দলের হয়ে কিছুই করেননি। এরচেয়ে অনেক ভালো করা উচিত ছিল তার। যখন দেশের হয়ে খেলবে, তখন তাকে আরও বেশিকিছু দিতে হবে। তার কর্মকর্তাদের বলা উচিত ছিল এখানকার খেলোয়াড়রা ইংল্যান্ডের মতো নয়। সালাহকে বাড়তি জায়গা দিতে পথ খুঁজতে হবে কোচদের। আমাদের অবশ্যই এমন খেলোয়াড় খুঁজে বের করতে হবে যারা তাকে মাঠে সঠিকভাবে উপস্থিত হতে সাহায্য করবে।’

লিভারপুলের অন্যতম আকর্ষণ সালাহ জাতীয় পোশাকে বিবর্ণ। এপর্যন্ত দলকে একটা ট্রফিও এনে দিতে পারেননি ৩০ বর্ষী তারকা। সাফল্য কেবল ২০১৭ এবং সবশেষ ২০২১ সালে মিশরকে আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনাল খেলানো। দু’বারই হেরেছে তার দল। আসছে কাতার বিশ্বকাপেও জায়গা হয়নি মিশরের।

ক্যারিয়ারে তার অন্যতম সাফল্য, ১৯৯০ সালের পর ২০১৮ বিশ্বকাপ মঞ্চে মিশরকে নিয়ে গিয়েছিলেন সালাহ। সেবার বাছাইপর্বে সর্বোচ্চ ৫ গোল ও বিশ্বকাপের গ্রুপপর্বে বাদ পড়ার আগে দুই গোল করেছিলেন। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল সংগ্রাহক তিনি। ৮৫ ম্যাচে ৪৭ গোল নামের পাশে। ১৭৫ ম্যাচে ৬৮ গোল নিয়ে দেশটির সর্বোচ্চ গোলদাতা হোসাম হাসান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মিশরলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

মে ১৪, ২০২৬

বিশেষ সেবা সপ্তাহে সিএজি’র বিভিন্ন সিএএফও কার্যালয় পরিদর্শন

মে ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

মে ১৪, ২০২৬

ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি

মে ১৪, ২০২৬

​ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতন: শিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচুর, বিক্ষোভ

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT