চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের হারের জন্য দায়ী পাগলাটে সিদ্ধান্ত: ক্লপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার দারুণ এক সুযোগ পেয়েছিল লিভারপুল। ঘটনাবহুল ম্যাচে দলটির একটি গোল অফসাইডে হয় বাতিল। দুই ফুটবলার দেখলেন লাল কার্ড। অন্তিম মুহূর্তে নিজেদের জালে বল জড়িয়ে টটেনহ্যাম হটস্পারের কাছে ২-১ গোলের হতাশার হার নিয়ে অলরেডরা মাঠ ছাড়ে।

হারের পর ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিভারপুল টেবিলের চার নম্বরে আছে। ইয়ূর্গেন ক্লপের শিষ্যদের হারিয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে টটেনহ্যাম। সমান পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তিনে আর্সেনাল। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

টটেনহ্যামের ঘরের মাঠে শনিবার রাতে ম্যাচের ২৬ মিনিটে কার্টিস জোন্স সরাসরি লাল কার্ড দেখেন। ইয়েভেস বিসুমাকে ফাউল করার পর প্রথমে হলুদ কার্ড দেখলেও ভিএআরের সাহায্যে রেফারি সাইমন হুপার পরে লাল কার্ড বের করেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘কার্টিসের ব্যাপারটা দেখলে সবাই সম্ভবত লাল কার্ড পাওয়া উচিৎ বলে মনে করে। যখন আপনি এটি টিভি রিল্পেতে ধীর গতিতে দেখবেন, তখন সেটা ভয়ঙ্কর দেখায়। তবে বাস্তব সময়ে দেখতে খারাপ দেখায় না। কার্টিস উদ্দেশ্যমূলকভাবে এমনটা করার ধারের কাছেও ছিলেন না। আমরা কাউকে লাথি মারার দল নই।’

৩৪ মিনিটের লুইস দিয়াজ বল জালে জড়ালেও অফসাইডে তা বাতিল হয়। প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালরা পরে অবশ্য স্বীকার করেন এটি ছিল মানবিক ভুল। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ক্লপের ভাষ্য, ‘আমি কখনোই পাগলাটে সিদ্ধান্ত নিতে থাকা এমন খেলা দেখিনি।’

মিনিট দুয়েক পর সন হিউং মিনের গোলে লিড পায় টটেনহ্যাম। বিরতির আগে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কোডি গ্যাকপো লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা টানেন।

Reneta

পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়াগো জোতা ৬৮ মিনিটে দেখেন হলুদ কার্ড। পরের মিনিটেই রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করলে অলরেডরা নয়জনের দলে পরিণত হয়। বিষয়টি মোটেও মানতে পারেননি ক্লপ।

‘এই খেলায় জোতা কীভাবে দুটি হলুদ কার্ড নিয়ে মাঠের বাইরে যেতে পারে? প্রথমটিতে তিনি সবেমাত্র প্রতিপক্ষের একজনকে স্পর্শ করেছিলেন এবং নিশ্চিতভাবে তার দোষ ছিল না। আপনি শেষ কবে এগারো জনের বিপক্ষে নয়জনের খেলার কথা শুনেছিলেন? আমরা আটজন নিয়ে খেলার কাছাকাছি ছিলাম! কোনো ভয়ঙ্কর ফাউল সেটা ছিল না।’

‘আর যাই হোক আমাদের খেলোয়াড়দের লাথি মারছিল না। ছেলেরা একটি দুর্দান্ত ম্যাচ তৈরি করেছিল। আমরা পাগলের মতো কঠিনভাবে লড়াই করেছি।’

রেফারির শেষ বাঁশি বাজার খানিক আগে যোগ করা সময়ের ষষ্ট মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন জোয়েল মাতিপ। তাতেই লিভারপুলের কপাল পড়ে। দলটির কোচের কণ্ঠে তাই ছিল হতাশার সুর।

‘শেষ পর্যন্ত আমরা কিছুই পাইনি। ফলাফল আমাদের বিপক্ষে চলে গেছে। কিন্তু পারফরম্যান্স চিরকাল আমার সাথে থাকবে। আমাদের মনোভাব এবং স্বদিচ্ছাকে ভালোবাসি। মনে করবেন না আমরা এ ম্যাচ থেকে কিছুই পাইনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগক্লপটটেনহ্যাম হটস্পারলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারও ফ্লপের পথে কঙ্গনার নতুন ছবি!

জুন ১৩, ২০২৬

অংশীজনদের সম্পৃক্ততা ছাড়া গণমাধ্যম কমিশন কার্যকর হবে না: মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

নেইমারের জায়গায় কে, মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিল একাদশ

জুন ১৩, ২০২৬

হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’

জুন ১৩, ২০২৬

পরিবেশবান্ধব উৎপাদনে আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT