চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের সাবেক মালিক হিকস মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
Liverpool's former owner Hicks passes away, news image. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের সাবেক মালিকদের একজন টম হিকস মারা গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিকস টেক্সাসের ডালাসে রোববার মারা গেছেন, নিশ্চিত করেছে পরিবার। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্লাবটির মালিক ছিলেন তিনি। বয়স হয়েছিল ৭৯ বছর।

হিকসের ছয় সন্তান বিবৃতিতে জানিয়েছে, ‘টম হিকস তার অসাধারণ জীবনে যা কিছু অর্জন করেছেন, তার মধ্যে সবচেয়ে প্রিয় উপাধি ছিল ‘বাবা’। জীবনে যত দুঃখ ও কষ্টের মুখোমুখি হোক না কেন, তিনি তার উদারতা এবং পরিবারের প্রতি ভালোবাসায় অবিচল ছিলেন।’

‘তিনি আমাদের পরিবারের জন্য একজন পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছেন, আমরা তার উত্তরাধিকারকে প্রসারিত করতে পেরে গভীরভাবে সম্মানিত। যদিও আমরা এই ক্ষতিতে বিধ্বস্ত, আমরা তার সন্তান হতে পেরে গভীরভাবে কৃতজ্ঞ।’

Banglabid

‘হিকসের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ বিবৃতিতে বলেছে লিভারপুল।

হিকস ১৯৯৫-২০০১ সাল পর্যন্ত আইস হকি দল ডালাস স্টারসের মালিক ছিলেন। ১৯৯৮-২০১০ সাল পর্যন্ত বেসবল দল টেক্সাস রেঞ্জার্সের মালিক ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেক্সাসরেঞ্জার্সলিড স্পোর্টসলিভারপুলহিকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT