চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থগিত করা হয়েছে লিভারপুল-এভারটন ডার্বি ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল-এভারটন ডার্বি ম্যাচের খেলা, ফুটবল খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিকূল আবহাওয়ায় মাঠে গড়াচ্ছে না এভারটনের বিপক্ষে লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি। দুই দলের লড়াইটি স্থগিত করার কথা নিশ্চিত করেছে স্বাগতিক এভারটন। স্থগিত হওয়া ম্যাচ পরবর্তীতে কবে নাগাদ হবে তা এখনও জানায়নি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যায় মার্সিসাইড ডার্বিতে মুখোমুখি হওয়ার কথা ছিল লিভারপুল ও এভারটনের। এভারটনের পক্ষে বলা হয়েছে, ‘আমরা মেনে নিচ্ছি সমর্থকদের জন্য এটি মেনে নেয়া বেশ কঠিন। কিন্তু দর্শক, ক্লাব কর্মকর্তা এবং খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বের।’ অন্যদিকে লিভারপুলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘স্থানীয় অঞ্চলের বিপদ থেকে সুরক্ষার জন্য এমন সিদ্ধান্ত।’

প্রিমিয়ার লিগে এই মুহূর্তে লিভারপুল আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। চেলসি ও আর্সেনালের তুলনায় ৭ পয়েন্ট এগিয়ে আছে আর্নে স্লটের দল। অন্যদিকে শন ডাইচের অধীনে এভারটন আছে ১৫তম স্থানে। রেলিগেশন জোন থেকে মাত্র ৫ পয়েন্ট বেশি দলটার।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলএভারটনলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়ার একের পর এক শহর দখল করছে এইচটিএস

পরবর্তী

জ্যোতিদের শোচনীয় পরাজয়

পরবর্তী
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যোতিদের শোচনীয় পরাজয়

চ্যানেল আই অনলাইন সংবাদে সিলেট স্ট্রাইকার্সের পৃষ্ঠপোষক চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পৃষ্ঠপোষক ‘সিকে ফ্রোজেন ফুড’

সর্বশেষ

শুক্রবারে যে ৫টি আমল করতে পারেন

আগস্ট ২১, ২০২৬

সরকারের কঠোর বার্তার পরও চাঁদাবাজি কেন?

আগস্ট ২১, ২০২৬

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT