চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের কোচ হচ্ছেন ক্যান্সার আক্রান্ত এরিকসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের নতুন কোচ এরিকসন, ক্যান্সার আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তিগতভাবে ক্লাব ফুটবলে আজীবন লিভারপুলকে সমর্থন করে এসেছেন সভেন গোরান এরিকসন। ইংল্যান্ড ফুটবল দলের সাবেক কোচ ক্যান্সার আক্রান্ত হওয়ার পর ব্রিটিশ গণমাধ্যমকে বলেছিলেন, অলরেডদের কোচ হওয়ার স্বপ্নের কথা আগে তিনি কখনোই ফাঁস করেননি। অবশেষে পূরণ হচ্ছে ৭৬ বর্ষী কোচের স্বপ্ন। লিভারপুলের ডাগআউটে তার কোচের দায়িত্ব পালনের বিষয়ে মঙ্গলবার দেয়া হয়েছে আনুষ্ঠানিক ঘোষণা।

আগামী ২৩ মার্চ একটি দাতব্য ম্যাচে আয়াক্সের বিপক্ষে খেলবে লিভারপুল। সেই ম্যাচের জন্য তিনি ইংলিশ জায়ান্টদের কোচ হিসেবে ডাগআউটে থাকবেন। বিবৃতিতে লিভারপুল বলেছে, ইংল্যান্ডের প্রাক্তন কোচ লিভারপুল এফসি ফাউন্ডেশনের বার্ষিক দাতব্য ম্যাচের ইয়ান রাশ, জন বার্নস এবং জন অ্যালড্রিজসহ এলএফসি গ্রেটদের নিয়ে গড়া দলের সঙ্গে ডাগআউটে যোগ দেবেন।

ক্লাব এবং লিভারপুল এফসি ফাউন্ডেশনের সাথে যুক্ত সকলেই অ্যানফিল্ডে ক্লাবটির ভক্ত সোভেন এবং তার পরিবারকে উষ্ণভাবে স্বাগত জানাতে, সেদিন তাকে ডাগআউটে দেখার জন্য ও একটি চমত্কার তহবিল সংগ্রহের জন্য সবাই উন্মুখ হতে আছে।

Banglabid

ইতালির লাজিও, পর্তুগালের বেনফিকা ও জন্মভূমি সুইডেনের গোথেনবার্গের কোচ ছিলেন এরিকসন। ক্লাব পর্যায়ে লিগ শিরোপা জয়ের পর তিনি ইংল্যান্ডের প্রথম বিদেশি কোচ হন। ডেভিড বেকহ্যাম, স্টিভেন জেরার্ড এবং ওয়েন রুনির মতো তারকাদের নিয়ে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইংলিশদের বস ছিলেন।

এরিকসনের অধীনে ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে থ্রি লায়নরা কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ২০০৪ ইউরোতে পর্তুগালের কাছে শেষ আটে পেনাল্টি শুটআউটে ছিটকে পড়ে ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়াক্সইংল্যান্ডএরিকসনলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্ঘটনার ৮ দিন পর ভারতীয় নির্মাতার মরদেহ উদ্ধার

পরবর্তী

শ্রীলঙ্কার বিপক্ষে নেই সাকিব-তামিম, টি-টুয়েন্টিতে ফিরলেন মাহমুদউল্লাহ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা ব্যাটিং অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে নেই সাকিব-তামিম, টি-টুয়েন্টিতে ফিরলেন মাহমুদউল্লাহ

একুশে পদক ২০২৪ পদক, বাংলাদেশের সর্বোচ্চ সম্মান. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে পদক ২০২৪ পাচ্ছেন যারা

সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT