চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুটা ভালো হল না লিভারপুলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হল না লিভারপুলের। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় নি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। শুধু তাই নয়, নবাগত ফুলহ্যামের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েছিল চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ দলটি। শেষদিকে মোহাম্মদ সালাহর গোলে কোনোমতে হার এড়ায় লিগের অন্যতম ফেভারিট দলটি।

ক্র্যাভেন কটেজে শনিবার ফুলহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। লাল জার্সিধারীদের হয়ে একটি করে গোল করেছেন মোহাম্মদ সালাহ ও ডারউইন নুনেজ।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতে বেশ এলোমেলো ফুটবল খেলেছে লিভারপুল। প্রথমার্ধে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি ক্লপের শিষ্যরা। সুযোগ পেয়ে ৩২তম মিনিটে লিড নিয়ে ফেলে ফুলহ্যাম। ডান প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো ক্রসে দুর্দান্ত হেডে গোলটি করেন সার্বিয়ান স্ট্রাইকার মিত্রোভিচ।

৩৯ তম মিনিটে একবার সুযোগ আসে লিভারপুলের। কিন্তু লুইস ডিয়াজের শট এবার পোস্টে বাধা পায়। পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে গতবারের রানার্স আপরা।

তবে দ্বিতীয়ার্ধে রূপ পাল্টে ফেলেন সালাহ-ডিয়াজরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষ রক্ষণে ঝড় তুলতে শুরু করেন তারা। সুফল আসে ৬৪ তম মিনিটে। সালাহর বাড়ানো বলে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান ডারউইন নুনেজ।

৭২ তম মিনিটে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ডি-বক্সের ভিতর ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় লিভারপুল। স্পট কিক থেকে গোল করে আবারও ফুলহ্যামকে লিড এনে দেন মিত্রোভিচ।

Reneta

৮০ তম মিনিটে সালাহর গোলে সমতায় ফেরে লিভারপুল। এবার তাকে অ্যাসিস্ট করেন নুনেজ। ম্যাচের শেষদিকে জয়সূচক গোল পাওয়ার সুযোগটাও পেয়েছিল ক্লপের শিষ্যরা। কিন্তু জর্ডান হেন্ডারসনের দূর থেকে নেওয়া শট ক্রসবার লেগে ফিরে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগনুনেজলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম

বিক্রয় ও মুনাফায় অবদানের স্বীকৃতি, ২৪ কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ‘বর্ষা বিপ্লবের গান’, আর্টসেল-শিরোনামহীনসহ যারা গাইবেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

‘এত রক্ত ও বিসর্জনের পর অর্জিত গণতন্ত্র ও সংসদই হওয়া উচিত রাজনীতির কেন্দ্রবিন্দু’

আগস্ট ৩, ২০২৬
ছবি: বিডিআরসিএস-আইএফআরসি জরিপ।

হামে আক্রান্ত ১০ পরিবারের ৯টিই চিকিৎসার খরচ মেটাতে নিয়েছে ঋণ: জরিপ

আগস্ট ৩, ২০২৬

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT