চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যালেসের কাছে হেরে কারাবাও কাপ থেকে লিভারপুলের বিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

কারাবাও কাপে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে লিভারপুলের। মৌসুমে সবশেষ সাত ম্যাচের ছয়টিতেই হেরেছে অলরেডরা। গত মৌসুমে কোচ আর্নে স্লট প্রথমবার দায়িত্ব নিয়ে লিভারপুলকে প্রিমিয়ার লিগ লিগের শিরোপা জেতান। গ্রীষ্মের দলবদলে তাদের খরচের পরিমাণ ছিল অন্য সবার চেয়ে বেশি। তবে, গত মৌসুমের ইংলিশ চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে পার করছে ভয়ানক সময়। 

কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরে আসরটি থেকে বিদায় নিয়েছে আর্নে স্লটের দল। অ্যানফিল্ডে বুধবার রাতে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে লিভারপুল।

লিভারপুলের জালে প্যালেসের সেনেগালিজ ফরোয়ার্ড ইসমালিয়া সার প্রথমার্ধের শেষ মুহুর্তে চার মিনিটের ব্যবধানে দুইবার বল পাঠান। দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে আমারা নাল্লো লাল কার্ড দেখেন। ১০ জনের লিভারপুল ম্যাচে ফিরতে পারেনি আর, ৮৮ মিনিটে আরেকটি গোল হজম করে ঘরের মাঠে হেরে বিদায় নেয় তারা।

ডাচ কোচ স্লট ম্যাচ শেষে বলেছেন, ‘লিভারপুল সবসময় কারাবাও কাপে তরুণ ও একাডেমী ফুটবলারদের সুযোগ দেয়া। দলে পরিবর্তন এনেছি অনেক। সঠিক সিদ্ধান্ত নিয়েছি কিন্তু হেরেছি।’

‘অপরদিকে আমাদের শুধু চার পাঁচজনের চোট রয়েছে। যদি একই খেলোয়াড়দের বার বার খেলাই চোটপ্রাপ্তদের তালিকা আরো বাড়বে। আমাদের হারার অনেকগুলো কারণই থাকতে পারে।’

অলরেডরা চলতি প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে নিয়েছে হারের স্বাদ। সেই ম্যাচের পর সকল প্রতিযোগিতার সাত ম্যাচের একটিতে জিতেছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে হারিয়েছিল তারা। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের সপ্তম স্থানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্নে স্লটকারাবাও কাপক্রিস্টাল প্যালেসপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে চলছে তাজিয়া মিছিল

জুন ২৬, ২০২৬

মেসির ফাউল না দেয়া টেনে স্কটল্যান্ড ম্যাচের রেফারি নিয়ে ফিফায় চিঠি ব্রাজিলের

জুন ২৬, ২০২৬

নিত্যপণ্যের বাজারে স্বস্তির দেখা নেই

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

জুন ২৬, ২০২৬
ছবি: পিএমও

ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT