গাজীপুর

গাজীপুরে ঘোড়ার মাংসসহ বহু জীবিত ঘোড়া উদ্ধার

ঘোড়ার মাংসসহ বহু জীবিত ঘোড়া উদ্ধার, গাজীপুরে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরের হায়দ্রাবাদ এলাকাতে বিপুল সংখ্যক ঘোড়ার মাংসসহ কয়েকটি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে র‍্যাব ১ এর একটি দল অভিযান চালিয়ে ঘোড়ার মাংস উদ্ধার করে। ভেতরে নিষিদ্ধ ঘোড়া জবাই হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ এর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ঘটনাস্থলে দেখা যায় অভিযুক্ত শফিকুল ইসলাম বাইরে থেকে তালা মেরে ভেতরে ঘোড়া জবাই করছিলেন। তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সেখান থেকে ৩৭টি রোগাক্রান্ত জীবিত ঘোড়া ও ৫ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়। অভিযুক্ত শফিকুল পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি র‍্যাব।

র‍্যাব ১ এর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ, ভেটেনারী সার্জন এসএম হারুনুর রশিদ সহ প্রশাসনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বিষয়:গাজীপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…