চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্স সহ দেশের ২৬ প্রেক্ষাগৃহে সাইমন-মাহির ‘লাইভ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

রাজধানীর অভিজাত প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স সহ দেশের মোট ২৬টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেল ‘পোড়ামন’ এর সফল জুটি সাইমন-মাহি অভিনীত ‘লাইভ’।

সিনেমাটিকে নিজেদের ক্যারিয়ারের জন্য টার্নিং হিসেবে দেখছেন এই দুই নায়ক-নায়িকা। শুক্রবার থেকে ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় উচ্ছ্বসিত ছবির নির্মাতা শামীম আহমেদ রনী থেকে অভিনয় শিল্পী ও কলাকুশলীরা।

তার একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লাইভ’ এর হল লিস্ট শেয়ার করে সিনেমাটি সবাইকে দেখতে অনুরোধ করছেন অভিনয় শিল্পীরা। তারা বলছেন, এটি অন্য ধরনের গল্পের ছবি। সব শ্রেণির দর্শককে এটি মুগ্ধ করবে। ছবিতে সাইমন-মাহি ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ।

‘লাইভ’ নিয়ে মাহি বলেন, ‘কাজ করে বুঝেছি সিনেমাটি ভালো হয়েছে। শুটিংয়ে আমি আর সাইমন আলোচলা করতাম- এই লাইভ সিনেমা দিয়ে আমাদের ক্যারিয়ারে বড় একটা টার্নিং আসবে।’

সাইমন সাদিক বলেন, ‘একটি দৃশ্যে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। যা সিনেমায় রাখা হয়েছে। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! পুরো গল্পটাই ছিল মনোযোগ দেওয়ার মতো। টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে পুরো গল্পটাই একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত দেখবে।’

শাপলা মিডিয়া প্রযোজিত সাইকো থ্রিলার ঘরানায় নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আমিন সরকারপ্রেক্ষাগৃহমাহিলাইভলিড বিনোদনশিবা শানুশুটিংসাইমনসাবেরী আলমসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT