স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ওপেনিংয়ে নেমে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন লিটন দাস। দলকে জয়ের বন্দরে পৌঁছে মাঠ ছাড়লেও দ্বিতীয় ম্যাচে তাকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ।
আগের ম্যাচে দৌড়ে রান নিতে গিয়ে একপর্যায়ে রান নিতে গিয়ে ডাইভ দেন লিটন। এ সময় তার পায়ে সমস্যা দেখা দেয়। ফিজিও মাঠে গিয়ে খানিক শুশ্রূষা করার পর আবারো ব্যাটিং শুরু করেন এ উইকেটরক্ষক ব্যাটার।
মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় টি-টুয়েন্টিতে পায়ে পাওয়া সেই চোটের কারণেই লিটন খেলতে পারছেন না। যার ফলে টাইগারদের একাদশে এসেছে একটি পরিবর্তন। আজ একাদশে ঢুকেছেন শামীম হোসেন পাটোয়ারী।








