চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকেট বিলিয়ে এলেন লিটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের ওভারে নাসিম শাহকে তিন বাউন্ডারি মেরে বাংলাদেশের দর্শকদের উচ্ছ্বাসে ভাসান লিটন দাস। শুরুতে মেহেদী হাসান মিরাজের উইকেট হারানোর ক্ষতিও পোষাতে থাকে। হুট করেই সেই লিটন বিলিয়ে এসেছেন মূল্যবান উইকেট। নাঈম শেখের সঙ্গে ৩১ রানে ভেঙে যায় দ্বিতীয় উইকেট জুটি।

নাসিমের ওই ওভারের পর বোলিংয়ে আসেন শাহীন শাহ আফ্রিদি। অফস্টাম্পের কিছুটা বাইরে সুইং করে বল আরও বেরিয়ে যাওয়ার সময় আলতো খোঁচা মারেন লিটন। বল জমা পড়া মোহাম্মদ রিজওয়ানের বিশ্বস্ত গ্লাভসে। লিটন ১৩ বলে ১৬ রান করেছেন চার বাউন্ডারিতে।

বাংলাদেশ ইনিংসের রানরেট ছয়ের উপরে রেখে আউট হন লিটন। ক্রিজে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

এ প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ৬.২ ওভারে ২ উইকেটে ৪০ রান। নাঈম ১৬ ও সাকিব ৪ রানে অপরাজিত আছেন।

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সেঞ্চুরি হাঁকালেও সুপার ফোর পর্বে সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। লিটন একাদশে ফিরলেও ওপেনিংয়ে নামানো হয় অফস্পিনিং অলরাউন্ডারকে। ফেরেন রানের খাতা খোলার আগেই।

নাসিম শাহর বলে স্কয়ার লেগে ফখর জামানের হাতে সহজ ক্যাচ তুলে দেন মিরাজ। দ্বিতীয় ওভারের প্রথম বলে বাংলাদেশের স্কোরকার্ডে কোনো রান ওঠার আগেই বিচ্ছিন্ন হয় ওপেনিং জুটি।

Reneta

শাহীন আাফ্রিদির প্রথম ওভারটি মোকাবেলা করেন নাঈম শেখ। সুইং বোলিংয়ে মেডেন ওভার পান বাঁহাতি পেসার।

জ্বরের ধকল কাটিয়ে ফেরা নিয়মিত ওপেনার লিটন ব্যাট করছেন তিনে। নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে যান। সেই জায়গায় খেলছেন লিটন। একটি পরিবর্তন নিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপবাংলাদেশ-পাকিস্তানলিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT