চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন-তানজিদের সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে ঢাকার ২৫৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ঢাকার ক্রিকেটাররা ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: ফর্মহীনতায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। বাদ পড়ার দিনেই ঝলক দেখালেন ব্যাট হাতে। ৪৪ বলে টি-টুয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন উইকেটরক্ষক-ব্যাটার। লিটনের সঙ্গে তাল মিলিয়েছেন তানজিদ তামিমও। টাইগার ওপেনারও পেয়েছেন সেঞ্চুরি। দুই সেঞ্চুরিতে রেকর্ডবুকে তছনছ করে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ঢাকা ক্যাপিটালস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ঢাকাকে আগে ব্যাটে পাঠায় দুর্বার রাজশাহী। নির্ধারিত ২০ ওভার শেষে ১ উইকেটে ২৫৪ রান করেছে ঢাকা। বিপিএলে সর্বোচ্চ রানের সংগ্রহ এটি। ২০১৯ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের ৪ উইকেটে ২৩৯ রান ছিল শীর্ষে।

ব্যাটে নেমে সিলেটের মাটিতে যেন ক্ষোভ উপশম করলেন লিটন। চার-ছক্কার ফুলঝুরিতে ৪৪ বলে সেঞ্চুরি। সেঞ্চুরি ছোঁয়ার সময় ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। টি-টুয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। আগে পারভেজ হোসেন ইমন ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন, বঙ্গবন্ধু কাপ টি-টুয়েন্টিতে। বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি এটি। আগের দ্রুততম সেঞ্চুরিয়ান ছিলেন তামিম ইকবাল (৫০ বলে)। বিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ৪০ বলে, পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদের।

Banglabid

খানিক পর তানজিদ তামিমও সেঞ্চুরি পূর্ণ করেন। ৬২ বলে ৬ চার ও ৭ ছক্কায় সেঞ্চুরি তোলেন। তামিম ইকবালের মতো একাধিক টি-টুয়েন্টি সেঞ্চুরি এখন তানজিদ তামিমের। টি-টুয়েন্টি দুটি সেঞ্চুরির মালিক এখন তিনি। চলতি আসরে পঞ্চম সেঞ্চুরি এটি। লিটন-তানজিদের আগে এবারের আসরে সেঞ্চুরি করেছেন উসমান খান, অ্যালেক্স হেলস ও থিসারা পেরেরা।

বিপিএলে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে দুই সেঞ্চুরির দেখা মিলল। ২০১৯ সালে রংপুর রাইডার্সের জার্সিতে চট্টগ্রামের বিপক্ষে একই ইনিংসে রাইলি রুশো ও অ্যালেক্স হেলস সেঞ্চুরি করেছিলেন। টি-টুয়েন্টি ইতিহাসে এ নিয়ে ৯বার এক ইনিংসে দুই সেঞ্চুরিয়ানের দেখা মিলল। তবে প্রথমবার কোনো দুই বাংলাদেশি তা করে দেখালেন।

ইনিংসের তিন বল বাকি থাকতে তানজিদ ফিরে যান ১০৮ রান করে। ৬৪ বলের ইনিংসে ছিল ৬ চার ও ৮ ছক্কার মার। তার আগে অনন্য রেকর্ড গড়েন লিটন-তানজিদ। তাদের ১১৮ বলে ২৪১ রানের জুটি বিপিএল তো বটেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসেও সর্বোচ্চ রানের জুটি।

Reneta

বিপিএলে আগের সর্বোচ্চ জুটি ছিল ২০১ রানের। ২০১৭ আসরে মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুরের জার্সিতে দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন ম্যাককুলাম ও ক্রিস গেইল জুটিটি গড়েছিলেন। ৮ বছর পর সেই রেকর্ড ভাঙলেন লিটন-তানজিদ।

ফ্র‌্যাঞ্চাইজি ক্রিকেটে আগে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি ছিল ২২৯ রানের। ২০১৬ আইপিএলে গুজরাট লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় উইকেটে এই সংগ্রহ গড়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। সেটিও ভেঙেছে।

বিপিএলে উদ্বোধনী জুটিতে আগের রেকর্ড ছিল ১৯৭ রানের। ২০১৩ আসরে লু ভিনসেন্ট ও শাহরিয়ার নাফিস খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে করেছিলেন। ফ্র‌্যাঞ্চাইজি ক্রিকেটে উদ্বোধনীতে আগে সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের জার্সিতে কুইন্টন ডি কক ও লোকেশ রাহুল। ২০২২ সালের আইপিএলে কলকাতার বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২১০ রান করেছিলেন। যেকোনো টি-টুয়েন্টিতে এটা এখন দ্বিতীয় সেরা জুটি। সর্বোচ্চ জাপানের দুই ওপেনারের অবিচ্ছিন্ন ২৫৮ রান।

পরে সাব্বির রহমানকে নিয়ে ২৫৪ রানে পৌঁছান লিটন। ১০ চার ও ৯ ছক্কায় ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন। সাব্বির ২ বলে ৭ রান করেন।

রাজশাহীর হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন শফিউল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাতানজিদবিপিএল-২০২৪লিটনলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT