চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমনকে প্রশংসায় ভাসালেন লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটে-বলে দাপট দেখিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের ৪ উইকেট, লিটন দাসের ফিফটি ও সাইফ হাসানের অলরাউন্ড নৈপুন্যে ৩৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে টিম টাইগার্স। তবে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস প্রশংসায় ভাসালেন ৯ বলে ১৫ রান করা পারভেজ হোসেন ইমনকে।

লিটনের মতে, ম্যাচের মোড় ঘুরানোর নায়ক ইমন। টাইগার ওপেনার ইনিংসের প্রথম দুই বলে চার এবং তৃতীয় বলে ছক্কা হাঁকান। আর সেখানেই নাকি বাংলাদেশ মোমেন্টাম পেয়েছে বলে জানান লিটন দাস।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেছেন, ‘শিশির বড় ফ্যাক্টর ছিল। আমাদের বোলাররা যেমন বল করেছে-তাসকিন, ফিজ আর মাঝে সাইফও দারুণ বল করেছে। রিশাদ যখন বল করতে আসে তখনই শিশিরের কারণে সমস্যা হচ্ছিল। আর বল গ্রিপ করতে কষ্ট হচ্ছিল। এমন উইকেটে ১৩৭ খুব বড় টার্গেট নয়, আর ইমন প্রথম ওভারেই যেভাবে শট খেলল, সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে গেল।’

Banglabid

৪ ওভারে ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন তাসকিন আহমেদ। বলেছেন, ‘এমন ম্যাচ খেলা সবসময়ই দারুণ অনুভূতি, বিশেষ করে সিরিজের প্রথম ম্যাচে। চোটের পর ছন্দ ফিরে পেতে কষ্ট হচ্ছিল, তবে দিন দিন তা ভালো হচ্ছে। গত কয়েকদিন আমি অনুশীলনে কঠোর পরিশ্রম করেছি আর পরিশ্রমের ফল সবসময়ই পাওয়া যায়। উইকেটটা ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল, সাথে শিশিরের প্রভাবও ছিল। আমি শুধু বেসিকগুলো মেনে খেলেছি এবং নিজের ভ্যারিয়েশনগুলো মিশিয়ে দিয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনটি-টুয়েন্টি সিরিজতাসকিনবাংলাদেশ-নেদারল্যান্ডসলিটনলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের শাস্তি নিশ্চিত করতে হবে: তাহের

পরবর্তী

যোগ করা সময়ে ব্রুনোর গোল, মৌসুমে প্রথম জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

পরবর্তী
ম্যাচে ব্রুনোর গোলের উদযাপন, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগ করা সময়ে ব্রুনোর গোল, মৌসুমে প্রথম জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

প্রয়াত এমইউ মানিকের ছবি, মালদ্বীপের পর্যটন শিল্পের পেছনের ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের পর্যটন শিল্পের জনক এমইউ মানিক মারা গেছেন

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT