চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার বিপক্ষে লিটনকে পাচ্ছে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে প্রস্তুত, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটের কারণে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন। আরেক ওপেনার লিটন দাসের খেলা হচ্ছে না এশিয়া কাপের প্রথম ম্যাচ। অনভিজ্ঞ ওপেনারদের নিয়ে বৃহস্পতিবার ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে নামতে হবে বাংলাদেশকে।

জ্বর সেরে না ওঠায় মঙ্গলবারও শ্রীলঙ্কা রওনা দিতে পারেননি লিটন। তার শারীরিক অবস্থার উন্নতির অপেক্ষায় বাংলাদেশ। আজ ভালো অনুভব করলে বুধবার শ্রীলঙ্কা যেতেন লিটন। তাতেও ম্যাচ খেলার সম্ভাবনা ছিল ক্ষীণ। মঙ্গলবার পর্যন্ত জ্বর না কমায় প্রথম ম্যাচে তাকে পাওয়ার সুযোগ আর থাকল না। বিসিবি সূত্রে এমন খবর।

গ্রুপপর্বে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহারে। প্রতিপক্ষ আফগানিস্তান। সে ম্যাচেও ৭২টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকা লিটনকে পাওয়া না গেলে বাংলাদেশের জন্য বড় ধাক্কাই হবে।

লিটন না থাকায় এশিয়া কাপের প্রথম ম্যাচে তানজিদ হাসান তামিম রয়েছেন অভিষেকের অপেক্ষায়। আরেক ওপেনার নাঈম শেখ খেলেছেন মাত্র চারটি ওয়ানডে। তিন ইনিংসে করেছেন মোটে ১০ রান। অনভিজ্ঞই বলা চলে বাংলাদেশের টপঅর্ডার।

পরিস্থিতি বিবেচনায় ২৭টি ওয়ানডে খেলা নাজমুল হোসেন শান্তকে তিন নম্বর থেকে উঠিয়ে এনে ওপেনিংয়ে দেখা গেলেও অবাক হওয়ার থাকবে না। সেক্ষেত্রে সাকিব আল হাসান পছন্দের পজিশনে ফিরতে পারবেন। তিনে ব্যাট করে গত বিশ্বকাপে ৮ ইনিংসে ৬০৬ রান করেছিলেন বাঁহাতি তারকা।

মাসখানেক পরই যেহেতু বিশ্বকাপ, তাতে আবারও আগের পজিশনে দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারকে। তাতে বর্তমান সমস্যার সমাধানও হবে।

এশিয়া কাপ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বুধবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে পর্দা উঠবে মহাদেশীয় টুর্নামেন্টটির। পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর।

এবারের আসরের মূল আয়োজক পাকিস্তান। রাজনৈতিক কারণে পাকিস্তান সফরে ভারত রাজি না হওয়ায় ‘হাইব্রিড মডেলে’ আয়োজন করছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

ছয় দলের আসরে মোট ১৩টি ম্যাচ হবে। এর মধ্যে পাকিস্তানের মাটিতে চারটি ও শ্রীলঙ্কার মাটিতে হবে ৯টি ম্যাচ। গ্রুপপর্বে ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ও সুপার ফোরের একটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান।

ট্যাগ: এশিয়া কাপএশিয়া কাপ-২০২৩বিসিবিলিটনলিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলচ্চিত্রে সরকারি অনুদান: কাহিনি ও চিত্রনাট্য আহ্বান

পরবর্তী

একজন ব্যক্তির পক্ষে এত বিবৃতি দেওয়ার কী আছে: প্রধানমন্ত্রী

পরবর্তী
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে বসেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেই অংশগ্রহণমূলক নির্বাচন: প্রধানমন্ত্রী

টাইগার মিলন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুঃসময় পেরিয়ে আবারও স্বপ্নের ঠিকানায় ‘টাইগার মিলন’

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT