অর্থনীতি

ঈদে পোশাক খাতের জন্য ২৫ ও ২৬ মে সীমিত ব্যাংকিং সেবা

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড, ব্যাংকের নাম ও লোগো স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদুল আজহার ছুটির মধ্যে তৈরি পোশাক শিল্পের বেতন ও বোনাস পরিশোধ নির্বিঘ্ন করতে ২৫ ও ২৬ মে দেশের নির্দিষ্ট কিছু ব্যাংক শাখায় সীমিত পরিসরে লেনদেন চালু থাকবে। ওই দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করা যাবে। ব্যাংক খোলা থাকবে বেলা ৩টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় জানানো হয়েছে, পোশাক খাত সংশ্লিষ্ট শাখাগুলোতে এ বিশেষ ব্যাংকিং সেবা দেওয়া হবে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার এলাকার তৈরি পোশাক সংশ্লিষ্ট শাখাগুলো এ ব্যবস্থার আওতায় থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, ঈদের আগে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার নিয়মিত ব্যাংকিং কার্যক্রম চলবে। এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন ব্যাংক বন্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতেই সীমিত পরিসরে এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয়:অর্থনীতি আরএমজি ঈদুল আজহা ঈদের ছুটি গাজীপুর গার্মেন্টস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…