চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ক্যারেট সোনাযুক্ত নতুন বিউটি সোপ বাজারে আনছে রিমার্কের লিলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৬
কর্পোরেট নিউজ
A A

বাংলাদেশে প্রথমবারের মত গোল্ড সোপ নিয়ে এসেছে রিমার্ক এলএলসি ইউএসএ’র অ‍্যফিলিয়েটেড রিমার্ক এইচ বি লিমিটেড । ২৪ ক‍্যরেট সোনাযুক্ত এই প্রিমিয়াম সাবান এখন ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে।

জানা যায়- অভিজাত রূপচর্চায় সোনা সেই প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন মিশরীয়, চৈনিক ও ভারতের রাজকীয় নারীরা ত্বককে উজ্জ্বল ও কোমল দেখাতে খাঁটি সোনার ফেসমাস্ক ও সোনার গুঁড়া ব্যবহার করতেন বলে ইতিহাসে পাওয়া যায়।

আধুনিক রুপচর্চাতেও সোনার কদর কম নয়। ডিওর, লা প্রেইরি ও গারল্যাঁ-এর মত বিলাসবহুল আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডগুলোর ২৪ ক্যারেট গোল্ড ইনফিজড পণ্যের দাম ও চাহিদা দুটোই আকাশচুম্বী। সেই চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশের বাজারে ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপ বাজারে আনছে বাংলাদেশের শীর্ষ এফএমসিজি প্রতিষ্ঠান রিমার্ক এইচবি।

জনপ্রিয় কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির এই ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপটি ত্বকে সোনালি আভা ও প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।

লিলি গোল্ড সোপ-এর ২৪ ক্যারেট গোল্ড ফ্লেক্স ত্বকের দীপ্তি বাড়াতে সহায়তা করে। এর সঙ্গে থাকা আলফা আরবুটিন ও নিয়াসিনামাইড ত্বকের রং উজ্জ্বল ও করে ত্বকের দাগ দূর করতে কাজ করে।

এছাড়া প্যানথেনল, বায়োটিন ও ফলিক অ্যাসিড ত্বককে পুষ্টি জোগায় এবং ভিটামিন সি (অ্যাসকরবিক অ্যাসিড) ও ভিটামিন ই (টোকোফেরল) ও পিনাট অয়েল ত্বককে সুরক্ষা দিয়ে সুস্থ ও সতেজ রাখতে সহায়তা করে।

Reneta

ঈদের আগেই বাজারে আনা লিলি প্রিমিয়াম গোল্ড সোপ বর্তমানে দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোরের দেশজুড়ে ১৫০টির বেশি আউটলেটে পাওয়া যাচ্ছে।

রিমার্ক এইচবি-এর পার্সোনাল কেয়ার বিভাগের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান বলেন “রূপচর্চায় নতুন ও প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই আমরা লিলির ২৪ ক্যারেট গোল্ড ইনফিউজড বিউটি সোপ বাজারে আনছি। সোনার ঐতিহ্যবাহী সৌন্দর্যচর্চা থেকে অনুপ্রাণিত হয়ে এই পণ্যটি তৈরি করা হয়েছে, যা ত্বকের যত্নে উজ্জ্বলতা ও মসৃণতার অনুভূতি দিতে সহায়তা করবে।”

বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডা. শারমিনা হক বলেন, “এই নতুন সংযোজন বাংলাদেশের বিউটি কেয়ার বাজারে প্রিমিয়াম পণ্যের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে। তিনি বলেন, রিমার্কের ইনোভেটিভ কাজগুলোর প্রশংসা করতেই হয় । কারণ এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে বাংলাদেশের ক্রেতাদের পরিচিত করে তুলেছে । লিলি গোল্ড সোপ এই উদ্যোগের সর্বশেষ সংযোজন ।”

রিমার্ক এইচবি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান, যা বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক মানের পণ্য নিশ্চিত করছে। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী বিতরণব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের প্রসাধনী ও এফএমসিজি খাতে নিজেদের অবস্থান ক্রমেই শক্তিশালী করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিশ্বমানের হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিউটি সোপরিমার্ক এইচবিরিমার্কের লিলিলিলিসোনাযুক্ত সাবান
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT