চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোমান-সাজিদের স্পিন জুটির এই ম্যাজিক টেস্টের ইতিহাসেই প্রথম

১৫২ রানের জয়ে সিরিজ সমতায় পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
নোমান-সাজিদের স্পিন জুটির প্রথম ম্যাজিক টেস্টের ইতিহাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলীর ঘূর্ণিতে মুলতানে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান। শান মাসুদের দল সফরকারীদের হারিয়েছে ১৫২ রানে। জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা থাকল। রাওয়ালপিন্ডিতে শেষ ম্যাচে সিরিজের ফল নির্ধারণ হবে। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাজিদ। নোমান দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১১ উইকেট।

২০২১ সালের পর ঘরের মাটিতে প্রথম জয় পেয়েছে পাকিস্তান। অধিনায়ক হওয়ার পর টানা ছয় ম্যাচ হারের পর শান মাসুদ প্রথম জয় পেয়েছেন। পাকিস্তান ঘরের মাটিতে ১১ ম্যাচ হারার পর প্রথম জয় পেল।

মুলতানে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে হারের পর একই মাঠে দ্বিতীয় ম্যাচে নেমে জ্যাক লিচের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ৩৬৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে সাজিদ খান ও নোমান আলীর ঘূর্ণিতে ২৯১ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। ৭৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে শান মাসুদরা পড়েন শোয়েব বশিরের ঘূর্ণির সামনে, ২২১ রান করে জয়ের জন্য ইংল্যান্ডকে লক্ষ্য দেয় ২৯৭ রানের। লক্ষ্যে নেমে মাত্র ১৪৪ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ১৫২ রানের জয়ে সিরিজে সমতা টেনেছে পাকিস্তান।

Banglabid

দুই স্পিনার নোমান ও সাজিদ দুই ইনিংসে ইংল্যান্ডের ২০ উইকেটের সবগুলো নিয়ে দারুণ এক ইতিহাস গড়েছেন। এক টেস্টে দুই বোলারের সবগুলো উইকেট নেয়ার এটি তৃতীয় ঘটনা হলেও স্পিনার হিসেবে দুই ইনিংসে সবগুলো উইকেট নেয়ার ঘটনা টেস্টের ইতিহাসে এটাই প্রথম।

প্রথম ইনিংসে সাজিদ ১১১ রানে ৭টি এবং নোমান ১০১ রানে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে নোমানের ৪৬ রানে ৮ উইকেটের সঙ্গে ৯৩ রানে সাজিদ নেন ২ উইকেট। এ ইনিংসে পাকিস্তানের আর কোনো বোলারকে বলই হাতে নিতে হয়নি।

প্রথমবার ১৯৭২ সালের অ্যাশেজে অস্ট্রেলিয়ার দুই পেসার ডেনিস লিলি ও বব ম্যাসি ইংল্যান্ডের দুই ইনিংসে ২০ উইকেট ভাগভাগি করে নেন। ১৯৯৭ সালের অ্যাশেজে ওভালে অস্ট্রেলিয়ার দুই পেসার গ্লেন ম্যাকগ্রা এবং মাইকেল কাসপ্রোভিচ ইংল্যান্ডের ২০ উইকেটের সবগুলো নিয়েছিলেন ভাগবাটোয়ারা।

Reneta

মুলতানে অভিষেক টেস্টে সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের ২৯ বর্ষী অলরাউন্ডার কামরান গুলাম। প্রথম ইনিংসে সেঞ্চুরিতে ১১৮ রান করেছিলেন গুলাম। সেঞ্চুরি পেয়েছেন ইংল্যান্ড ওপেনার বেন ডাকেটও। তার সেই ইনিংসটি কাজে লাগাতে পারেনি সফরকারী দল।

স্পিন যাদুতে ভুগেছে পাকিস্তানও। প্রথম ইনিংসে বাঁহাতি জ্যাক লিচের ঘূর্ণির পর দ্বিতীয় ইনিংসে ভুগিয়েছে ডানহাতি শোয়েব বশির। এ দুই স্পিনার দুই ইনিংসে ৪ উইকেট করে মোট ৮ উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডকামরানকাসপ্রোভিচডাকেটনোমানপাকিস্তানবশিরম্যাকগ্রাম্যাসিলিচলিড স্পোর্টসলিলিশানসাজিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করলেন ডোনাল্ড ট্রাম্প

পরবর্তী

শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল জোড়া ছবি

পরবর্তী
দুটি বাংলা সিনেমার পোস্টার, একটিতে প্রেমের দৃশ্য অন্যটিতে নাটকীয় চরিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল জোড়া ছবি

সিদ্ধেশ্বরীতে ব্র্যাক হেলথকেয়ারের নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক হেলথকেয়ার এখন সিদ্ধেশ্বরীতে

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT