ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামেও ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে প্রতিদিন ৩০ থেকে ৫০ জন। মশা নিধনে ক্রাশ প্রোগামের পাশাপাশি হাইরাইজ ভবনে ড্রোন দিয়ে এডিস মশার প্রজনন স্থান চিহ্নিত করার কাজ শুরু করেছে সিটি করপোরেশন। শিক্ষার্থীরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক।







