পরিবেশ

ঢাকায় হালকা বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

বৃষ্টির দিনে ছাত্রীদের ছাতা হাতে স্কুলে যাওয়া দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির দিনে ছাত্রীরা ছাতা হাতে স্কুলে যাচ্ছেন, রাস্তায় জল জমে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার আকাশ আজ ২১ সেপ্টেম্বর আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে। পাশাপাশি হালকা ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

রোববার ২১ সেপ্টেম্বর সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং হালকা ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ০৮-১২ কি.মি বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের সাধারণ তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস, আদ্রতা ছিল ৯৩ শতাংশ। এরআগে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।

 

বিষয়:আজকের আবহওয়া আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া বার্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…