চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনে অনলাইনে ফাঁস, বক্স অফিসে ‘লাইগার’র আয় কতো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২২
বিনোদন
A A

মুক্তির প্রথম দিনই বড়সড় ক্ষতির মুখে পড়লো বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পান্ডে অভিনীত অন্যতম চর্চিত ছবি ‘লাইগার’। অনলাইনে ফাঁস হয়ে গেছে ছবিটি। যার প্রভাব পড়লো ছবিটির প্রথম দিনের বক্স অফিসে!

জানা গেছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ২৮ কোটি রুপি। যেখানে চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করেছিলেন ছবিটির প্রথম দিনের আয় দাঁড়াতে পারে ৩৫ কোটি রুপি!

তবে ছবিটির প্রচারণাতে কোন ধরনের কমতি না রাখা হলেও হিন্দিতে ছবিটির আয় তেমন জমেনি। মুক্তির প্রথম দিনে মাত্র ৫ কোটি রুপি ঘরে তুলেছে ছবিটির হিন্দি ভার্সন! যেখানে তেলেগু ভাষাতে এর আয় ছাড়িয়েছে ১৫ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছেন সামনের দিন গুলোতেও তেলেগু ভাষাতে ছবিটি ভালো আয় করবে।

Banglabid

যদিও নেটিজেনদের একাংশ ‘লাইগার’ ছবিটিকে ‘ডিজাস্টার’ ও ‘ফ্লপ’ বলছেন। এমনকি অনেকের মতে সিনেমাটির গল্প, গান, সংলাপ, অভিনয় কিছুই ভালো হয়নি।

মুম্বাইয়ের বস্তির এক ‘চা-ওয়ালা’র যুক্তরাষ্ট্রে গিয়ে প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দেয়ার গল্প নিয়ে ছবি ‘লাইগার’। যে ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেছেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা। ছবিটির পরিচালনায় রয়েছেন পরিচালক পুরী জগন্নাথ এবং প্রযোজনায় রয়েছে করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশন।

হিন্দি, তেলেগু তামিল, কন্নড়, মালায়ালাম- এই পাঁচটি ভাষায় মুক্তি প্রাপ্ত এই ছবিটিতে বিজয়, অনন্যা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাহুবলী খ্যাত রম্যা কৃষ্ণান এবং রনিত রায়।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্যা পান্ডেকন্নড়বক্স অফিসবক্স অফিস আয়বিজয় দেবেরাকোন্ডামালায়ালামসিনেমাহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT