চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ জন সুপ্রতিষ্ঠিত নাগরিকের ‘গরবিনী মা’ পেলেন সম্মাননা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ১০, মে ২০২৬
নারী
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রতি বছরের ন্যায় এবারও ১০ মে (রবিবার) সারাবিশ্বের মত বাংলাদেশে পালিত হয়েছে ‘বিশ্ব মা দিবস’। এরই ধারাবাহিকতায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ত্রয়োদশ বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান “গরবিনী মা-২০২৬”।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রীর মা বেগম জেবুন্নেছা এবং গরবিনী মা ফাল্গুনী কুন্ডুর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধান অতিথি বলেন ‘একটি শিশুর প্রথম পাঠশালা যেমন তার মা, তেমনি জীবনের কঠিনতম সময়ে তার শেষ ভরসাস্থলও তিনি। মায়ের এই যে নিরন্তর ত্যাগ, তা কোনো প্রতিদানের আশা রাখে না। আমাদের কর্তব্য শুধু সারাজীবন শ্রদ্ধা আর মমতায় তাঁকে আগলে রাখা।’

Banglabid

প্রধান অতিথি উন্নত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এমন সামাজিক আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী-মা সম্মাননা এর প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা প্রদানের প্রাক্কালে প্রত্যেক সন্তান তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তীর মায়ের অসুস্থতায় রোগ মুক্তি কামনায় তারা ২০১৪ সাল থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছেন। শুরুতে ৫ জন গরবিনী মাকে এই সম্মাননা প্রদান করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত দেশবরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। গতবছর এই সম্মাননার ১ যুগপূর্তি পালন করা হয়, এবছর গরবিনী মা সম্মাননার ১৩তম আয়োজন উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে গরবিনী মায়েদের উত্তরীয় ও মেডেল পরিয়ে দেয় ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও ইউনিভার্সেল নার্সিং কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

Reneta

এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১১ জন সুপ্রতিষ্ঠিত নাগরিকের গরবিনী মা’ কে এই সম্মাননা প্রদান করা হয়েছে। তাঁরা হলেন- প্রশাসন ক্যাটাগরিতে রেলপথ মন্ত্রণালয়- এর সচিব মো: ফাহিমুল ইসলাম – এর মা বেগম ফরহাত ইসলাম, আইন ও বিচার ক্যাটাগরিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বরিশাল – এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহাঃ রকিবুল ইসলাম এর মা বেগম রোকেয়া রশীদ, আইন-শৃংখলা ক্যাটাগরিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- এর অতিরিক্ত কমিশনার – গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম (ডিআইজি) এর মা মোসাঃ রাজিফা আজাদ, শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এর উইম্যান এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এর অধ্যাপক ড. তানিয়া হক এর মা সেলিমা হক, সাংবাদিকতা ক্যাটাগরিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন- এর নির্বাহী সম্পাদক এ.কে.এম. মনজুরুল ইসলাম এর মা রাজিয়া আহমেদ, চিকিৎসা ক্যাটাগরিতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর এন্ডোক্রাইনোলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ইন্দ্রজিৎ প্রসাদ এর মা সরস্বতী প্রসাদ, প্রকৌশল ক্যাটাগরিতে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় এর শিক্ষক – স্থপতি ও ডিজাইন পেশাজীবী অমিতি কুন্ডু এর মা ফাল্গুনী কুন্ডু, সংগীত ক্যাটাগরিতে চ্যানেল আই-সেরাকন্ঠ ২০০৯ চ্যাম্পিয়ন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সঙ্গীতশিল্পী সোমনূর মনির কোনাল এর মা সায়মা মনির মিনু, অভিনয় (নারী) ক্যাটাগরিতে নন্দিত অভিনেত্রী, সংগীত শিল্পী ও মডেল এবং চলচ্চিত্র তারকা তাসনিয়া ফারিণ এর মা সৈয়দা শারমিন, অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে নন্দিত নাট্য অভিনেতা, মডেল ও পরিচালক এবং সমাজকর্মী (ডাকবাক্স ফাউন্ডেশন) জিয়াউল হক পলাশ এর মা ফাতেমা আক্তার কাজল এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এর প্রভাষক ও প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবী খাইরুম ইসলাম এর মা শিরিন আক্তার (পিয়া)।
বিঃ দ্রঃ গরবিনী মা সম্মাননায় কোন মরণোত্তর পদক প্রদান করা হয় না।

গরবিনী মা-২০২৬ সম্মাননা প্রদান অনুষ্ঠানে- সকল মা’কে সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেল্থ চেক-আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, গরবিনী মা সম্মাননা রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদ পাঠিকা বিপাশা মজুমদার ও গরবিনী মা সম্মাননা – ২০২৬ এর প্রধান সমন্বয়ক ছিলেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিভার্সেল মেডিকেল কলেজগরবিনী মা-২০২৬বিশ্ব মা দিবসরাওয়া কনভেনশন সেন্টার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

পরবর্তী

এল ক্ল্যাসিকোর আগে বাবা হারালেন বার্সা কোচ

পরবর্তী

এল ক্ল্যাসিকোর আগে বাবা হারালেন বার্সা কোচ

ম্যানসিটি কোচ গার্দিওলা ফুটবল মাঠে নজরদারি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা দৌড়ে টিকে থাকতে ওয়েস্ট হ্যামকে এগিয়ে আসতে বললেন গার্দিওলা

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT