বিনোদন

আজীবন সম্মাননায় ফেরদৌস আরা

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

ফেরদৌস আরা নজরুল সংগীত পরিবেশন করছেন, বাংলার সাংস্কৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরদৌস আরা একটি নজরুল সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করছেন, বাংলার সাংস্কৃতিক পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসন্ন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন গুণী নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। আগামী ১৯ মে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিতব্য ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ তাকে এ সম্মাননা জানানো হবে।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে সম্মাননা পাওয়া প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, শুধু সংগীত নিয়ে আমাদের এখানে কোনো আয়োজন হয় না। রবীন্দ্র, নজরুল, শাস্ত্রীয়, আধুনিক, চলচ্চিত্রের গানসহ সংগীতের বিভিন্ন পুরস্কার দেওয়াটা চ্যানেল আই ২০ বছর ধরে রেখেছে।

তিনি বলেন, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সংগীতের নানা শাখার মানুষকে সম্মানিত করার মধ্য দিয়ে সংগীতাঙ্গনের সবাইকে উদ্দীপ্ত ও উজ্জীবিত করে তোলে।

ফেরদৌস আরা বলেন, যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে হয়, সেখানে এ ধরনের সম্মাননা এই অঙ্গন ও অঙ্গনের মানুষকে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসাবে কাজ করে। এবার সেই আয়োজনে আমাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে— এই সম্মাননা আমার কাজের গতি আরও বাড়াবে বলে মনে করছি।

বিষয়:'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস' একুশে পদক ফেরদৌস আরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…