বিনোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন খসরু ও রোজিনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ ঘোষণা

খসরু ও রোজিনা আজীবন সম্মাননা গ্রহণের জন্য প্রস্তুত, ছবি উভয়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

কয়েক বছর ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে দুজন শিল্পীকে। সেই ধারাবাহিকতায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২–এও দুজন অভিনেতা পাচ্ছেন এই স্বীকৃতি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে প্রকাশিত উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত তালিকায় দেখা গেছে, এ বছর আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন অভিনেতা ও মুক্তিযোদ্ধা খসরু এবং চিত্রনায়িকা রোজিনা।

বাংলাদেশের চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার ‘আজীবন সম্মাননা’। যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে ২০০৯ সাল থেকে প্রতি বছর দেওয়া হয়।

প্রথমবার এই পুরস্কারে সম্মানিত হন অভিনেত্রী সুলতানা জামান। আনোয়ার হোসেন এই বিভাগে বয়োজ্যেষ্ঠ বিজয়ী। তিনি ৭৮ বছর বয়সে এই পুরস্কারে সম্মানিত হন।

বিষয়:অভিনেতা আজীবন সম্মাননা খসরু জাতীয় চলচ্চিত্র পুরস্কার রোজিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…