চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করায় বরখাস্ত লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সাথে বৈঠক করায় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশকে তার পদ থেকে বরখাস্ত করেছে  লিবিয়ার জাতীয় ঐক্য সরকার। 

আরব নিউজ জানিয়েছে, এলি কোহেন গত সপ্তাহে রোমে নাজলার সাথে তার বৈঠকের কথা প্রকাশ করার পর গতকাল রোববার নাজলা মাঙ্গুশকে বরখাস্ত করা হয়।  ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দিবেইবাহ তার বরখাস্তের আদেশ জারি করেছেন।

প্রধানমন্ত্রী তার ফেসবুকে করা এক পোস্টে বলেন, পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিচার মন্ত্রীর নেতৃত্বে একটি কমিশনের মাধ্যমে এই ঘটনার তদন্ত করা হবে।

এর আগে এলি কোহেন জানান, দুই দেশের মন্ত্রীরা সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, তারা মানবিক সমস্যা, কৃষি, পানি ব্যবস্থাপনা এবং কবরস্থান সংস্কারসহ লিবিয়ায় ইহুদি ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বের বিষয়ে ইসরায়েলের সাহায্য নিয়ে কথা বলেছেন। তবে বিষয়টি অস্বীকার করে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি ছিল ইটালির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ে এক বৈঠকের সময় একটি অপ্রস্তুত সাক্ষাৎকার। ইসরায়েল এই ঘটনাটি একটি সভা বা আলোচনা হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে। কিন্তু তাদের মধ্যে কোন আলোচনা, চুক্তি বা পরামর্শ হয়নি।

এইদিকে বিষয়টি প্রকাশ্যে আসলে লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং আরও কয়েকটি শহরে বিক্ষোভে নামে দেশটির নাগরিকরা। বিক্ষোভকারীরা রোমে মাঙ্গুশ-কোহেন বৈঠকের নিন্দা জানাতে ত্রিপোলিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে হামলা চালায়। বেশ কিছু স্থানে রাস্তা অবরোধ করা, টায়ার পোড়ানো এবং ফিলিস্তিনি পতাকা ওড়ানোর খবরও পাওয়া গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT