বাংলাদেশ থেকে প্রকৌশলী ও নির্মাণ শ্রমিক নেবে লিবিয়া
প্রধানমন্ত্রী ও লিবিয়ার রাষ্ট্রদূত বৈঠক করছেন, বাংলাদেশের শ্রমবাজারের উন্নয়ন নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বাংলাদেশ থেকে নতুন করে প্রকৌশলী ও নির্মাণ শ্রমিক নেবে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। এ বিষয়ে চুক্তি সই হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। লিবিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেছেন, কেউ যাতে অবৈধ পথে বিদেশে না যান, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




