পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি!

একজন ব্যক্তি দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে লেখা চিঠি দেখাচ্ছেন, পাগলা মসজিদের পাশে টাকা ও নোটের স্তূপ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাগলা মসজিদের দানবাক্সে টাকার সাথে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষার বেশ কিছু চিঠি পাওয়া গেছে। তার মধ্যে শেখ হাসিনাকে নিয়ে একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
আজ (১২ এপ্রিল) শনিবার সকাল ৭টায় পাগলা মসজিদে ১১টি দানবাক্স খোলা হয়। এসময় দানবাক্সের টাকাগুলোর সঙ্গে বেশকিছু চিঠি পাওয়া যায়। তার মধ্যে একটি চিঠিতে নামপরিচয় বিহীন একজন লিখেছেন- ‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়।’
এবার দানবাক্সগুলো খুলে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় চার শতাধিক জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসী এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, ৪ মাস ১২ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়েছে। পরে মসজিদের দোতালায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে।






