প্রেমিকা নয়, জিজির ‘জাস্ট ফ্রেন্ড’ ডিক্যাপ্রিও

অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও এক তরুণ নারী বন্ধু ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
কিছুদিন আগেই জিজি হাদিদের সঙ্গে প্রেমের গুঞ্জন রটেছিল ডিক্যাপ্রিওর। তাদেরকে বেশ কয়েকবার ডিনার ডেটেও দেখা গেছে। এরপরে রটেছে ব্রেকআপের গুঞ্জন। সম্প্রতি আবারও তাদেরকে একসঙ্গে মিলানে দেখা গিয়েছে। তবে ডিক্যাপ্রিওর কাছের এক সূত্র জানিয়েছেন, প্রেম করছেন না তারা। এটা শুধুই বন্ধুত্ব।
আন্তর্জাতিক গণমাধ্যম ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-এ লিওনার্দো ডিক্যাপ্রিওর কাছের এক সূত্র বলেছেন, ‘তারা একসঙ্গে সময় উপভোগ করছেন বন্ধু হিসেবে। জিজির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার মেয়ে এবং ব্যবসা। সেগুলোর প্রতিই এখন মনযোগী তিনি।’
সূত্র আরও বলেন, “তারা মিলানে একসঙ্গে সময় কাটিয়েছেন কিন্তু তারা শুধুই বন্ধু, প্রেম করছেন না।’
চলতি মাসের শুরুতে ‘ফিমেল ফার্স্ট ইউকে’-তে দাবি করা হয়েছিল, জিজির সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে ডিক্যাপ্রিওর। এই প্রসঙ্গে সূত্র বলেন, ‘তিনি ডিক্যাপ্রিওর সঙ্গে বেশ কিছুদিন দেখা করেননি। ভেবেছিলেন সম্পর্ক শেষ। তাদের দুজনের জীবন আসলে একেবারেই ভিন্ন অবস্থানে আছে। জিজি মা হিসেবেই নিজেকে গুরুত্ব দিচ্ছেন এখন।’
সূত্র: কইমই






