বিনোদন

মারা গেছেন প্রখ্যাত নির্মাতা সি বি জামান

প্রখ্যাত নির্মাতা সি বি জামানের ছবি, চোখে চশমা, গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন প্রখ্যাত নির্মাতা সি বি জামান, তার ছবি যেখানে তিনি গম্ভীর মুখে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মারা গেছেন দেশের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সি বি জামান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘উজান ভাটি’র এই পরিচালক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সি বি জামানের মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নির্মাতার ছেলে সি এফ জামান। তিনি জানান, বাবা গত এক সপ্তাহ আগে হার্ট অ্যাটাকের পর থেকেই আইসিইউতে ছিলেন। শুক্রবার দুপুর সাড়ে ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেণ।

জানাজা কিংবা দাফন নিয়ে এখনো কোনো পরিকল্পনা করেননি। পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।

তবে সি এফ জামান জানান, আমাদের গ্রামের বাড়ি সিলেট। সেখানেই নিয়ে যাবো, সিলেট শাহজালার রহ. এর দরগাহ কেন্দ্রীক যে গোরস্থান সেখানেই দাফন হবে।

গেল ১৩ ডিসেম্বর বাথরুমে পড়ে গিয়ে আহত হন সি বি জামান। পরে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেসময় তার ছেলে সি এফ জামান জানান, তার বাবার ‌হার্ট অ্যাটাক হয়েছে। ক্রনিক কিডনি ডিজিজ থাকার কারণে হার্টের চারপাশে পানি জমেছে। ক্রিয়েটিনিন বেড়ে ৫ হয়েছে। অন্যদিকে হিমোগ্লোবিন কমে ৬। তখন থেকেই নিবির পর্যবেক্ষণে ছিলেন সি বি জামান।

সি বি জামান তার দীর্ঘ ক্যারিয়ারে ঝড়ের পাখি, উজান ভাটি, পুরস্কার, কুসুম কলিসহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন। চলচ্চিত্র পরিচালনা ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।

বিষয়:উজান ভাটি এফডিসি পুরস্কার সি বি জামান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…