চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো নেই কিংবদন্তী অভিনেতা জাভেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

ভালো নেই দেশীয় চলচ্চিত্রের এক সময়ের পর্দা কাঁপানো কিংবদন্তী অভিনেতা জাভেদ। বুধবার অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর উত্তরাতে অবস্থিত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিন সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে অভিনেতা জাভেদের সহধর্মিনী ডলি চৌধুরী বলেন, জাভেদ অনেকদিন ধরেই অসুস্থ। আজকে শরীর একটু বেশী খারাপ করায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম।

২০১৯ সালে জাভেদের প্রস্রাবে জটিলতা দেখা দেয়। পরে অস্ত্রোপচার হয়। এরপর থেকেই ইন্টারন্যাল নানান জটিলতায় ভুগছেন বলেও জানান ডলি চৌধুরী।

তিনি বলেন, বুধবার জাভেদের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তবে চিকিৎসকরা কয়েকটি পরীক্ষা দিয়েছেন। আগামি তিন-চার দিনের মধ্যে রিপোর্টগুলো হাতে পেলে বোঝা যাবে, নতুন করে তার কী কী সমস্যা।

ডলি জানান, হাসপাতালে পরীক্ষানিরীক্ষা শেষে অভিনেতা জাভেদকে আবার বাসায় নিয়ে আসা হয়েছে।

ষাটের দশকে নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে অভিনয় শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন জাভেদ। ১৯৭০ থেকে ১৯৮৯ পর্যন্ত নায়কদের মধ্যে জাভেদ ছিলেন অসম্ভব জনপ্রিয়। বলা হয়, তার কোনো ছবিই ফ্লপ করেনি। নিজে নাচতেন ও নায়িকাদের নাচিয়ে পর্দা কাঁপিয়ে তুলতেন।

Reneta

মালকা বানু, অনেক দিন আগে, শাহাজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভান, রূপের রাণী, চোরের রাজা, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, বাহারাম বাদশা, আলাদিন আলী বাবা এবং সিন্দাবাদ-এর মতো ছবি উল্লেখযোগ্য।

ব‍্যক্তি জীবনে তিনি ১৯৮৪ সালের চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন। ‘চন্দন দ্বীপের রাজকন‍্যা’ ছবিতে অভিনয় করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। এই প্রেম একসময় বিয়েতে পরিণত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাআজো ভুলিনিকাজল রেখাকিংবদন্তীচোরের রাজাজাভেদনিশানবিজয়িনী সোনাভানরাজকুমারী চন্দ্রবানরূপের রাণীলিড বিনোদনশাহাজাদাসাহেব বিবি গোলামসিনেমাসুলতানা ডাকুহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

জুন ১৪, ২০২৬

এমবাপের ‘মাত্রাতিরিক্ত’ সমালোচনা হয়েছে: ডেম্বেলে

জুন ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি: ৬০ দিনের মধ্যে চূড়ান্ত

জুন ১৪, ২০২৬

জাপান অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে: ওয়ালী সাব্বির

জুন ১৪, ২০২৬

সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চায় না বসুন্ধরার বাসিন্দারা

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT