চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি: ৬০ দিনের মধ্যে চূড়ান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১৪, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রস্তাবিত সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়া হয়েছে। খসড়ায় তেল নিষেধাজ্ঞা শিথিল, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এসব জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, উভয় পক্ষ খসড়া সমঝোতায় সম্মত হলে পরবর্তী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা সম্পন্ন হবে।

খসড়া অনুযায়ী, ইরান অবিলম্বে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার শুরু করবে, যা সমঝোতা স্মারক স্বাক্ষরের ৩০ দিনের মধ্যে সম্পূর্ণভাবে কার্যকর হবে।

অর্থনৈতিক বিষয়ে খসড়ায় বলা হয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। পাশাপাশি চূড়ান্ত সমঝোতার পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হবে।

খসড়ার সারংক্ষেপ:
*চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না।
*চূড়ান্ত সমঝোতার পর যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সব নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার করা হবে।
*নির্দিষ্ট সময়ের জন্য ইরানের ওপর তেল নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হবে, যাতে দেশটি তেল বিক্রি ও রাজস্ব সংগ্রহ করতে পারে।
*ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলারের জব্দকৃত সম্পদ ফেরত দেওয়ার বিষয়টি রয়েছে, যার মধ্যে নগদ অর্থ স্থানান্তর, আঞ্চলিক সহযোগিতা ও ক্রেডিট লাইন অন্তর্ভুক্ত থাকতে পারে।
*যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মিত্ররা ইরানের জন্য পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কথা ভাবছে, যা ৬০ দিনের আলোচনায় চূড়ান্ত হবে।

Reneta

পারমাণবিক বিষয়ে খসড়া:
*ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না।
*চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বিদ্যমান পারমাণবিক কর্মসূচি অপরিবর্তিত থাকবে এবং নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা স্থাপনা সম্প্রসারণ বন্ধ থাকবে।
*ভবিষ্যৎ চুক্তির অংশ হিসেবে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কমানোর অনুমতি দেওয়া হতে পারে।
*ইরানের পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট সব বিষয় ৬০ দিনের মধ্যে বিস্তারিত আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

বিশ্লেষকদের মতে, এই খসড়া যদি বাস্তব চুক্তিতে রূপ নেয়, তবে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬পারমাণবিক কর্মসূচিপ্রস্তাবিত সমঝোতা স্মারকযুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT