চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপান অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে: ওয়ালী সাব্বির

জাহিদ রহমান জাহিদ রহমান
৬:১৩ অপরাহ্ণ ১৪, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে জয়ী হতে পারেনি ব্রাজিল। ম্যাচ ড্র হয়েছে। তবে ব্রাজিল হারলে কোন অন্যায় হতো না, বরং যথার্থই হতো। ম্যাচের শুরুতেই মরক্কোর খেলায় ছিল দারুণ উত্তাপ। মাঝ মাঠটা তাদেরই দখলে ছিল। দ্রুতলয়ে গতিময় খেলা শুরু করে মরক্কো। সেই তুলনায় ব্রাজিল ছিল অনুজ্জ্বল। ফলে ২১ মিনিটেই দূরন্ত গতির মরক্কো এগিয়ে যায় ইসমায়েল সাইবারির গোলে। ব্রাজিল ছিল খানিকটা এলোমেলো। তবে ১০ মিনিট পরেই ভিনিসিয়াস বাঁ-দিক দিয়ে ঢুকে ৩২ মিনিটে যে গোল করেন সেটি ছিল অনবদ্য। গোল করার পর ব্রাজিল খেলা কিছুটা নিয়ন্ত্রণে নিলেও শেষদিকে মরক্কোই আক্রমণে ছিল এগিয়ে। সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বিরের মতে, এই ম্যাচে ব্রাজিল হেরে গেলে অবাক হওয়ার কিছুই ছিল না।

শেষমেশ ম্যাচটা ড্র হয়েছে। গ্রুপের এই সূচনা ম্যাচের মধ্যে দিয়েই মরক্কো প্রমাণ করেছে তারা কতোটা শক্তিশালী, কতোটা দাপুটে। বিশেষ করে মধ্যমাঠে তাদের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের চেয়ে কয়েকগুণ বেশি। মরক্কোর আক্রমণাত্মক ফুটবল ফুটবলমোদীদের আনন্দে নতুন এক শিহরণ তৈরি করেছে।

এদিকে মধ্যরাতে এশিয়াবাসীর চোখ থাকবে ডালাসের দিকে। রাত ২টায় অনুষ্ঠিত হবে জাপান এবং নেদারল্যান্ডসের মধ্যকার লড়াই। ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী জাপানের অবস্থান ১৮। অন্যদিকে নেদারল্যান্ডসের অবস্থান ৮। গত বিশ্বকাপের গ্রুপপর্বে শক্তিশালী স্পেনকে হারিয়ে হৈ-হৈ ফেলে দিয়েছিল জাপান। দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়ার সাথে সমানতালে লড়ে পেনাল্টি শুটআউটে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল বিশ্বকাপ থেকে। অন্যদিকে নেদারল্যান্ডস গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বে পেনাল্টি শুটআউটে হেরেছিল আর্জেন্টিনার কাছে। এ ম্যাচে হারলেও হল্যান্ডের দুই গোল খেয়ে, শেষে দুই গোল পরিশোধ করে ম্যাচে ফিরে আসাও ছিল অনবদ্য।

গ্রুপে আজকের প্রথম ম্যাচে জাপান কী স্পেনের সাথে ম্যাচের পুনরাবৃত্তি করতে পারবে? নাকি নেদারল্যান্ডস হেসেখেলে জয়ী হবে? এমন প্রশ্নে সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির বললেন, ‘এশিয়ার অন্যতম সেরা ফুটবল দেশ জাপান। এই দেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করার শক্তি কারো নেই। গত বিশ্বকাপে স্পেনকে হারানোর একটা অন্যরকম তৃপ্তি তাদের মাঝে রয়েছে। অর্থাৎ ইউরোপের দেশ বলে কোন ভয় নেই। ফলে নেদারল্যান্ডসকে তারা পরাজিত করার লক্ষ্য নিয়েই নামবে। জাপান একবিন্দু ছাড় দেবে না। জাপানে বেশ কয়েকজন ফুটবলার রয়েছে যারা খুবই উঁচুমানের ফুটবলার।’

নেদারল্যান্ডস প্রসঙ্গে তিনি বললেন, ‘এই দলে মেসি, রোনালদো, নেইমার বা কাইলিয়ান এমবাপের মতো কোন বিশ্বখ্যাত তারকা ফুটবলার নেই। কিন্তু তাদের দলগতভিত্তি খুব শক্ত। গত বিশ্বকাপে সেটা দেখা গেছে। সম্মিলিত আক্রমণে এই দলটি চমৎকার। স্মরণে আছে আর্জেন্টিনা কিন্ত অবশেষে কোয়ার্টার ফাইনালে অনেকটা সৌভাগ্যবশত জিতেছিল।’

তিনি আরও বলেন, ‘হল্যান্ড নিঃসন্দেহে নান্দনিক ফুটবল খেলে। তাদের ফুটবল ঐতিহ্য চকচকে। কোচ রোনাল্ড কোম্যান আজকেই চমক দিতে চাইবেন। কিন্তু জাপানও ভীষণরকম মারকুটে দল। দ্রুত পাস আদান-প্রদানে তারা সেরা। আর এখন এশিয়ান দলগুলো তো সেই আগের মতো নেই। ইউরোপ ভীতি কেটে গেছে বহু আগেই। সে প্রমাণ প্রথম ম্যাচে সাউথ কোরিয়াও রেখেছে। গ্রুপের প্রথম ম্যাচে কাতার সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করেছে। এসবই কিন্ত এশিয়ান দলগুলোর উত্থান।’

Reneta

সবশেষে তিনি বলেন, ‘জাপান টিমে ইনজুরি সমস্যা রয়েছে। তবে কোচ হাজিমে মোরিয়াসু বরাবরই ভালো এক চিন্তক। জাপান ভালো ফুটবল খেলুক এটি আমি মনে-প্রাণে চাই। জাপান অসম্ভবকে কিন্ত অনেকবারই সম্ভব করেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালী সাব্বিরটাচ লাইনফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলমরক্কোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

জুলাই ৩০, ২০২৬

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT