ভিডিও নিউজ

ক্ষমা চাইতে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

চ্যানেল আই অনলাইন এর লিগ্যাল নোটিশের জন্য সারজিস আলমের ছবি, যেখানে তিনি পেশাদার পোশাকে দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিতভাবে ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে এনসিপি নেতা সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

২৪ মে শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন সারজিস আলমের বিরুদ্ধে এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, সারজিস আলম যেন হাইকোর্ট নিয়ে করা মন্তব্যের জন্য লিখিত ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চান।

 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণে কোনো বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট।

এই রায়ের পরপরই সারজিস আলম নিজের ফেসবুক পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন— মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কী?

 

নোটিশে সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। একইসঙ্গে নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আইনজীবী।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…