চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব, ঈদে একাই ১০০!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

ঈদের প্রথম সিনেমা হিসেবে সেঞ্চুরি হাঁকাল সুপারস্টার শাকিব খানের ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’। রমজানের শুরুতে এ ছবির সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, তাদের টার্গেট একশো সিনেমা হল। ঈদের আরও দুদিন বাকি থাকলেও অবশেষে ১০০ হল পেয়ে গেল ‘লিডার’।

বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত হওয়া যায়, শাকিব খানের সিনেমা একাই ১০০ সিনেমা হল পেয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদে চালু থাকা তিনভাগের দুইভাগ হলই শাকিবের ছবি চালাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখছেন, শাকিব একাই যত হল পেলেন অন্য পাঁচ-ছয় ছবি মিলিয়ে আরও কম হল পাচ্ছে।

হল মালিকরা জানাচ্ছেন, মন্দার বাজারে শাকিবই ভরসা। তাদের কথা, দর্শক চাহিদা বিবেচনায় সিনেমা হলে লিডার চালাচ্ছেন। কারণ ছবির টিজার ও গান প্রকাশের পর লুফে নেয় দর্শক।

সিনেমা হল মালিকরাও বেশ চড়া মূল্য দিয়ে হলেও ‘লিডার’ নেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন।

‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির পরিচালক তপু খান বলেন, বৃহস্পতিবার পর্যন্ত দেশের বড় বড় সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্স মিলিয়ে ১০০ হল পেয়েছে।

Reneta

এদিকে, ঈদ ছাড়া সচল ছিল ৫০টির মতো সিনেমা হল। চলচ্চিত্র পরিবেশক ও হল বুকিংয়ের দায়িত্বরত মানুষেরা বলছেন, বন্ধ হলগুলো বেশি খুলছে শাকিবের কারণে।

প্রতিবাদ, সাধারণ মানুষের মধ্যে জাগরণ, অনিয়ম আর সামাজিক সচেতনার গল্পে নির্মিত তপু খান পরিচালিত প্রথম ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’।

ছবিতে শাকিব ছাড়াও আছেন বুবলী, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমিই বাংলাদেশপ্রীতিবুবলীমাসুম বাশারমিলি বাশারমিশা সওদাগররিমু রেজা খন্দকারলিড বিনোদনলিডারশহীদুজ্জামান সেলিমশাকিবসমু চৌধুরীসিনেমাসীমান্তসুব্রত
শেয়ারTweetPin

সর্বশেষ

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মে ১৩, ২০২৬

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

মে ১৩, ২০২৬

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মে ১৩, ২০২৬

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

মে ১৩, ২০২৬

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT