চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়দের মাটিতে নামিয়ে রূপকথা লিখল স্কটল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আরও একটি অঘটনের সাক্ষী হয়ে গেল টি-টুয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতাটির দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়ে চমক উপহার দিয়েছে স্কটল্যান্ড।

সোমবার হোবার্টে প্রথম রাউন্ডের বি-গ্রুপের ম্যাচে টসে হেরে ব্যাটে নেমে স্কটিশরা ৫ উইকেটে তোলে ১৬০ রান। জবাবে ক্যারিবীয়রা ১৮.৩ ওভারে ১১৮ রানেই গুটিয়ে যায়।

শুরুতেই ক্যারিবীয় বোলারদের নাজেহাল করে ছাড়ে স্কটল্যান্ড। পাওয়ার প্লেতে দুই ওপেনার আক্রমণাত্মক ব্যাটিং করেন। তাদের দারুণ ছন্দে বাগড়া দেয় বৃষ্টি। খেলা বন্ধের আগ পর্যন্ত স্কটল্যান্ডের সংগ্রহ ছিল ৫.৩ ওভারে বিনা উইকেটে ৫২ রান।

৩৭ মিনিট খেলা বন্ধ থাকার পর ফের শুরু হয়। বৃষ্টি বিরতির জন্য কোনো ওভার কাটা হয়নি।

স্কটল্যান্ড সপ্তম ওভারে প্রথম উইকেট হারায়। ১৭ বলে ৩ চারে ২০ রান করা মাইকেল জোন্সের উইকেট নিজের প্রথম ওভারে তুলে নেন জেসন হোল্ডার। বল জোন্সের ব্যাটে লেগে মিডল স্টাম্পে আঘাত হানে।

নবম ওভারে আবারও উইকেট পান হোল্ডার। স্কটিশ উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ক্রস ৩ রান করে শামারাহ ব্রুকসের হাতে ধরা পড়েন।

Reneta

পাওয়ার প্লের ৬ ওভারে স্কটল্যান্ডের রান ছিল ৫৪। পরের চার ওভারে ২ উইকেট হারিয়ে তারা কেবল ১৮ রান যোগ করে। ১০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৭২ রান।

স্কটল্যান্ড ৮৬ রানের মাথায় অধিনায়ক রিচি বেরিংটনের উইকেট হারায়। ১৪ বলে এক ছক্কায় ১৬ রান করে তিনি আলঝারি জোসেফের বলে মিড উইকেটে কাইল মেয়ার্সের তালুবন্দি হন।

রানের গতি বাড়াতে সচেষ্ট ছিলেন ক্যালাম ম্যাকলিওড। ১৪ বলে ৩ চারে খেলেন ২৫ রানের ইনিংস। ওডেন স্মিথের বলে কভারে ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

শেষদিকে ক্রিস গ্রিভসের ১১ বলে ২ চারে অপরাজিত ১৬ রানের ইনিংসের সুবাদে ১৬০ রানের পুঁজি পায় স্কটল্যান্ড। ওপেনার জর্জ মুনসে ৫৩ বলে ৯ চারে ৬৬ রানে অপরাজিত থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার ও আকিল হোসেন।

নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ৫৭ রান তুললেও ২ উইকেট হারায় ক্যারিবীয়রা। কাইল মেয়ার্স ২০ ও এভিন লুইস ১৪ রান করে ফেরেন।

এরপর চলতে থাকে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। স্কটিশ বোলারদের কাছে ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে বসে। ২ উইকেটে ৫৮ থেকে তাদের স্কোর চোখের পলকে হয়ে যায় ৮ উইকেটে ৭৯ রান!

নবম উইকেটে স্মিথকে নিয়ে ২৩ রানের জুটি গড়েন জেসন হোল্ডার। এতে একশো রানের গণ্ডি কোনোমতে তারা পার হয়। স্মিথের আউটে ভাঙে জুটি।

একা লড়ে যাওয়া হোল্ডার পরাজয়ের ব্যবধান কমাতে লড়তে থাকেন। শেষ ব্যাটার হিসেবে তিনি ৩৮ রান করে লং অফে সাফিয়ান শরীফের তালুবন্দি হন। তাতেই বিশ্বমঞ্চে ক্রিকেট ইতিহাসে নিজেদের স্মরণীয় এক জয় পায় স্কটল্যান্ড।

স্কটিশদের পক্ষে মার্ক ওয়াট ১২ রান দিয়ে নেন ৩ উইকেট। ব্র্যাড উইল ও মাইকেল লিস্ক ওয়ান ২টি করে উইকেট শিকার করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি স্কটল্যান্ডহোবার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬

সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার দাবি আমলে নেওয়ার মতো নয়

জুলাই ২৬, ২০২৬

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

দেশের চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT