চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজার জায়গায় পিসিবি চেয়ারম্যান নাজাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
নাজাম, পিসিবি চেয়ারম্যান, রাজার জায়গায় নতুন দায়িত্ব গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ নিয়ে গুঞ্জন। বেশ কয়েকবার খবর হয়েছিল, চাকরি হারাচ্ছেন রমিজ রাজা। এবার সত্যিই চাকরিচ্যুত হলেন বিশ্বকাপজয়ী ব্যাটার। পিসিবির চেয়ারম্যান পদে ফিরছেন নাজাম শেঠি।

২০১৩-১৮ সালের আগস্ট পর্যন্ত পিসিবির প্রধান থাকা নাজামকে ফিরিয়ে বুধবার ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। কমিটির অনুমোদন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পদাধিকার বলে তিনি পিসিবির প্রধান পৃষ্ঠপোষক। তার হস্তক্ষেপের দায়িত্ব বুঝে নিয়েছেন নাজাম।

বাবর আজম-রিজওয়ানদের বোর্ডের নতুন পরিচালনা পর্ষদে আছেন হারুন রশিদ, শাহিদ আফ্রিদি, শাফকাত রানাদের মতো সাবেক ক্রিকেটাররা। রাখা হয়েছে পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক সানা মিরকেও। কমিটিটি আগামী ১২০ দিনের মধ্যে পিসিবির গঠনতন্ত্র পরিবর্তন করবেন বলে ধারণা করা হচ্ছে।

Banglabid

২০২১ সালের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কর্তৃক বোর্ডের প্রধান হিসেবে বসেন রমিজ। ১৫ মাস বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর পদত্যাগ করেছিলেন নাজাম। এবার আবার ফিরলেন পুরোনো দায়িত্বে।

টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে ঘরের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের কারণে পদ হারিয়েছেন রমিজ। বোর্ড প্রধান হিসেবে সফল ছিলেন সাবেক পাকিস্তানি ব্যাটার। তার সময়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের একটিতে সেমিফাইনাল ও অন্যটিতে ফাইনাল এবং এশিয়া কাপে ফাইনাল খেলে পাকিস্তান। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ জেতে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলকে পাকিস্তানে আনেন রাজা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানচেয়ারম্যাননাজামপাকিস্তানপিসিবিরমিজলিড স্পোর্টসশাহবাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্র্যাবের নতুন কার্যালয় উদ্বোধন

পরবর্তী

আধিপত্য বিস্তারের জেরে শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ 

পরবর্তী
শরণার্থী শিবিরে শিশু ও পরিবার, ঝুঁকিপূর্ণ জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

আধিপত্য বিস্তারের জেরে শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ 

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভবন, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় দূতাবাসকর্মীদের নিরাপত্তা চেয়েছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT