ফুটবল

বিশ্বকাপ থেকে ফিরে পা ভাঙলেন নয়্যার

নয়্যার বিশ্বকাপ থেকে ফিরে পা ভাঙার পর খেলা চালিয়ে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়্যার বিশ্বকাপের পর পা ভাঙার পর মাঠে দাঁড়িয়ে থাকা ফুটবল খেলোয়াড়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাতার থেকে একরাশ হতাশা নিয়ে ফিরে গেছেন ম্যানুয়েল নয়্যার। বিশ্বকাপে গ্রুপপর্বে বিদায় নেয়ার হতাশা কাটাতে বেছে নিয়েছিলেন স্কেটিং। বড় বিপদ ডেকে আনল তাতেই, পিছলে গিয়ে ডান পা ভেঙে বসেছেন বায়ার্ন মিউনিখ গোলরক্ষক। চলতি মৌসুমে আর মাঠেই নামতে পারবেন না জার্মানির অধিনায়ক।

শনিবার ইনস্টাগ্রামে ‘পা ভাঙার’ খবর নিজেই দিয়েছেন ন্যয়ার। শুনিয়েছেন ভালো সময় খুঁজতে গিয়ে বিপদে পড়ার কথা। বুন্দেসলিগায় খেলা গোলরক্ষক জানিয়েছেন, এই মৌসুমে তাকে আর মাঠে না দেখতে পাওয়ার কথাও।

‘অবসাদ দূর করতে যখন স্কেটিং করছিলাম, পায়ের নিচের অংশে আঘাত পেয়েছিলাম। গতকাল ভালোভাবেই পায়ের সার্জারি করা হয়েছে। চিকিৎসকদের অনেক ধন্যবাদ। যাইহোক, চলতি মৌসুমে আর থাকছি না জেনে খুব খারাপ লাগছে।’ লিখেছেন নয়্যার।

বিশ্বকাপ শেষে জানুয়ারির ৬ তারিখে বায়ার্ন মিউনিখে যোগ দেয়ার কথা ছিল নয়্যারের। চোট ছিটকে দেয়ায় আপাতত তাকে পাচ্ছে না বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। জার্মান গোলরক্ষকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ক্লাবটির প্রধান নির্বাহী অলিভার কান।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 ন্যয়ার ফিফা বিশ্বকাপ জার্মানি ফিফা বিশ্বকাপ স্পেন বায়ার্ন মিউনিখ বুন্দেস লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…