অপরাধ

আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Dhaka Medical College Hospital entrance with people entering and exiting. Channel i News - চ্যানেল আই নিউজ

Dhaka Medical College Hospital’s main entrance with visitors and staff, showcasing the emergency department signage. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর ক্রিসেন্ট রোড এলাকার একটি বাসা থেকে টাইটাস হিল্লোল রেমা (৫৫) নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলাবাগান থানা পুলিশ।

আজ শনিবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস জানান, কলাবাগান ক্রিসেন্ট রোডের একটি চারতলার ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

নিহত টাইটাস হিল্লোল রেমা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন রামপুরা গ্রামের লিডিং স্টোন রেমার সন্তান। বর্তমানে তিনি কলাবাগানে ক্রিসেন্ট রোডের ১১৪ নম্বর বাসার ৪তলায় নিজ ফ্ল্যাটে থাকতেন। নিহত দুই কন্যার জনক ছিলেন।

বিষয়:আইনজীবী ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…