চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদীর জামিন স্থগিতই থাকবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আদালত
A A

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আওয়ামী লীগপন্থী আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদীর জামিন স্থগিতই থাকবে।

রাষ্ট্র পক্ষের আবেদনের শুনানি শেষ সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এই মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতাদেশ (কন্টিনিউ) চলমান রেখে জামিন প্রশ্নে রুল তিন সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন।

আদালতে আজ অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুঁইয়া ও অনিক আর হক।

গত ১০ নভেম্বর রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।এবিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, অ্যাডভোকেট মেহেদীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে আরেকটি মামলা রয়েছে।’

গত ৮ জানুয়ারি হাইকোর্ট দুই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীকে জামিন দেন এবং পরবর্তী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত হয় বলে জানান তার আইনজীবী মোতাহার হোসেন সাজু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীআদালত
শেয়ারTweetPin

সর্বশেষ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জুন ২৯, ২০২৬

শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

জুন ২৯, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

জুন ২৯, ২০২৬

ব্রাজিল-জাপান লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ২৯, ২০২৬

জার্মানির বিপক্ষে ‘জীবনের সেরা সুযোগ’ কাজে লাগাতে চায় প্যারাগুয়ে

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT