সদরঘাটে লঞ্চে আগুন

সদরঘাটের লঞ্চে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত লঞ্চের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামের একটি লঞ্চে আগুন লেগেছে। লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, লঞ্চের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






