বরিশালের স্বাভাবিকভাবে পালিত হচ্ছে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ। অবরোধের সমর্থনে বিএনপি নেতা-কর্মীদের এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি। অবরোধকে কেন্দ্র করে কোন ধরনের পিকেটিং কিংবা সহিংসতার ঘটনা ঘটেনি জেলায়।
তিন দিনব্যাপী অবরোধের প্রথম দিনে বরিশালে সীমিত আকারে চলাচল করছে বাস ও লঞ্চ। ভোর ৬টা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রোটের লঞ্চ।নগরীর রুপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস। তবে লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য।
মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহন এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়ছে। তবে সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি।








