চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে লঞ্চ ও স্পিডবোট চালু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল, নদীতে যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে আবারও লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। তবে শুরুর দিনেই দেখা দিয়েছে যাত্রী সঙ্কট। অবশ্য কর্তৃপক্ষের আশা যাত্রী বাড়বে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চালুর ঘোষণা থাকলেও শিমুলিয়া থেকে ৭ জন যাত্রী নিয়ে প্রথম সকাল সোয়া দশটায় ছেড়ে যায় এম ভি ইয়ালিস। আর শরিয়তপুরের মাঝিরকান্দি থেকে ৮ জন যাত্রী নিয়ে সকাল পৌনে ১০ টায় ছাড়ে লঞ্চ এম এল মাসুদ খান। স্পিডবোটেও যাত্রীর সংকট প্রকট। ২৬ জুন থেকে স্বপ্নজয়ের পদ্মা সেতু চালুর পর থেকে যাত্রী সঙ্কট দেখা দেয়। পরে আবার চ্যানেলে নাব্য সঙ্কটের কারণে ৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, ২৬ জুন পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবার পর এই নৌপথে যাত্রী সমাগম কমে যায়। প্রায় দু’মাস অচলাবস্থার পর আজ বৃহস্পতিবার থেকে আবার এই নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। তবে যাত্রী সমাগম কম। আমরা ৩০টি লঞ্চ ও ৪০টি স্পিডবোট দিয়ে নৌ-রুটটি সচল করছি।

তিনি আরও বলেন, শিমুলিয়া-ঢাকা রুটে বাস মাত্র ২৮টি। তাই বাস সার্ভিস বৃদ্ধি হলে কিছু যাত্রী বাড়বে।

এর আগে শিমুলিয়া থেকে পদ্মা পার হওয়ার জন্য ৮৭টি লঞ্চ থাকলেও এখন ২৩টি লঞ্চ মালিকরা অন্য রুটে চালানোর জন্য বিক্রি করে দিয়েছেন। ১৫৫টি স্পিডবোটের মধ্যে কাগজপত্র হালনাগাদ আছে প্রায় ৪০টির। তাই এই নৌরুটে ৩০টি লঞ্চ ও ৪০টি স্পিডবোট চলাচলের প্রস্তুত রাখা হয়েছে। চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে: ওবায়দুল কাদের

পরবর্তী

চলচ্চিত্রের উপর অদৃশ্য চাপ বন্ধ করতে হবে: জয়া আহসান

পরবর্তী
জয়া আহসান চলচ্চিত্রের উপর অদৃশ্য চাপ বন্ধের দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রের উপর অদৃশ্য চাপ বন্ধ করতে হবে: জয়া আহসান

বাংলাদেশি নেতা বক্তৃতা দিচ্ছেন, অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রত্যয় মক্কা প্রবাসীদের

সর্বশেষ

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT