চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন শহীদ জহির রায়হানের ছেলে তপু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৫
রাজনীতি
A A
শহীদ জহির রায়হানের ছেলে তপু নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রখ্যাত চলচ্চিত্রকার প্রয়াত জহির রায়হানের সহধর্মিণী সুচন্দা ও পুত্র তপু রায়হান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন শহীদ চলচ্চিত্রকার ও জনপ্রিয় সাহিত্যিক জহির রায়হানের ছেলে তপু রায়হান।

রোববার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তপু রায়হান বলেন, ‘নিম্ন আয়ের মানুষের সমস্যা সঠিকভাবে চিহ্নিত করে তা সমাধান করা গেলে সারাদেশের জন্য একটি কার্যকর মডেল তৈরি করা সম্ভব। দেশে এখন দরকার দুর্নীতিমুক্ত, দলীয়করণমুক্ত, রাজনৈতিক এজেন্ডামুক্ত-একটি সত্যিকারের জনকল্যাণমুখী ও সৃজনশীল সরকার ও প্রশাসন।’

Banglabid

তিনি জানান, তার নির্বাচনী টিম নিয়ে কড়াইল বস্তিসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। নভেম্বরের মধ্যেই গুলশান, বনানী, মহাখালী, শাহজাদপুর, ক্যান্টনমেন্ট ও ভাষানটেকসহ ঢাকা-১৭ আসনের প্রতিটি এলাকার জন্য আলাদা ইশতেহার প্রকাশ করবেন, যা পরবর্তীতে তার মূল নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে।

তপু রায়হান আরও জানান, তিনি ‘সহযোগিতার রাজনৈতিক সংস্কৃতি’ চালু করতে চান। এর অংশ হিসেবে তিনি নিজের নির্বাচনী ইশতেহার নিয়ে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীর কাছেও যাবেন।

তিনি বলেন, ‘যদি কোনো প্রার্থী আমার ইশতেহারের আংশিক কোনো অংশের সঙ্গে একমত হন, আমি অনুরোধ করব-নির্বাচিত হলে যেন তা বাস্তবায়নে কাজ করেন। আমি যদি নির্বাচনে পরাজিতও হই, তবুও বিজয়ী প্রার্থীর সঙ্গে মিলে এলাকার উন্নয়ন ও সংস্কারে কাজ করে যাব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জহির রায়হানের ছেলেনির্বাচনস্বতন্ত্র প্রার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়

আগস্ট ১৪, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের তৃতীয় মৃত্যুবার্ষিকী

আগস্ট ১৪, ২০২৬

চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ

আগস্ট ১৪, ২০২৬

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে এলএনজি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস নিসরনে নিহত ৭

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT