চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভীর রাতে গাজায় ইসরায়েলের বিমান হামলা, নারী-শিশুসহ বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ০৯, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

প্যালেস্টাইনের গাজা উপত্যকায় মধ্যরাতে আকস্মিক ইসরায়েলী বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং অসংখ্য লোক আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে।

আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে স্থানীয় সময় বেলা ২ টার দিকে গাজার বিভিন্ন অংশে আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিক ভাবে নারী ও শিশুসহ ১০ জনের মৃত্যু নিশ্চিত করা গেলেও এই ঘটনায় আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

প্যালেস্টাইনের ইসলামিক জিহাদ আন্দোলন গ্রুপ আজ জানিয়েছে, তাদের তিন নেতা বিমান হামলায় নিহত হয়েছে। নিহতরা হলো, জিহাদ আল-ঘন্নাম, খলিল আল-বাহতিনি এবং তারিক ইজ আল-দীন। তিনজনকেই তাদের স্ত্রী এবং সন্তানসহ হত্যা করা হয়েছে।

গ্রুপটি একটি বিবৃতিতে জানায়, তাদের স্ত্রী বা কতজন শিশুকে হত্যা করা হয়েছে এবং তাদের বয়স সম্পর্কে এখনও জানা যায় নি। গাজা শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের উপরের তলায় এবং দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ শহরের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ইসরায়েলী সেনাবাহিনী জানায়, ‘অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো’ কোডনামের এই বিমান হামলা তিনজন ফিলিস্তিনী ইসলামিক জিহাদ সদস্যকে লক্ষ্য করে করা হয়েছে। যারা ইসরায়েলে সাম্প্রতিক রকেট নিক্ষেপের ঘটনার জন্য দায়ী।

উল্লেখ্য, গত সপ্তাহে সুপরিচিত ফিলিস্তিনী অনশনকারী কাদের আদনানের ইসরায়েলী কারাগারে মৃত্যুর পর প্যালেস্টাইন থেকে ইসরায়েলী ভূখণ্ডের দিকে রকেট ছোড়া হয়। এর পরই ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলার ঘটনা ঘটে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজা উপত্যকাপ্যালেস্টাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন কমিটির সদস্য হলেন যারা

জুলাই ৩০, ২০২৬

মিরাজকে সরিয়ে লিটনকে ওয়ানডে অধিনায়ক, যা বললেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

উদ্বোধন হল ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT