আন্তর্জাতিক

চীনে গভীর রাতে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মৃত্যুর মিছিল

নিরাপত্তা কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২শ’র বেশি মানুষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী এই ভুমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। 

এনডিটিভি জানিয়েছে, গতকাল (১৮ ডিসেম্বর) সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকেন্দ্রটির কেন্দ্রস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝো থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। প্রাথমিক ভূমিকম্পের পরে বেশ কয়েকটি ছোট আফটারশক হয়েছিল।

এই ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দেশবাসীকে অনুসন্ধান ও ত্রাণ কাজে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। সেইসাথে বেঁচে যাওয়া এবং তাদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকে এগিয়ে আসতে বলেছেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে ধসে পড়া বাড়িসহ উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং নিরাপত্তার জন্য লোকজন রাস্তায় নেমেছে। স্থানীয় কয়েকটি গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে। সিনহুয়ার তথ্যে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।

বিষয়:চীন ভূমিকম্প মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…